সম্বন্ধীকে আনতে গিয়ে সড়ক দূর্ঘটনায় সহপরিবারে নিহত হলেন বোনের জামাই
মালয়েশিয়া থেকে আসা প্রবাসী সম্বন্ধী রাজু আহমেদকে ঢাকা থেকে আনতে গিয়ে সড়ক দূর্ঘটনায় সপরিবারে নিহত হয়েছেন প্রবাসীর বোনের জামাই আব্দুস সালাম (৩৫)। নিহত সালাম কমলগঞ্জ উপজেলার ভেড়াছড়া গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র। শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী ও তার বাবাসহ ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় অলৌকিক ভাবে বেচে যায় গাড়িতে থাকা ২ বছরের এক শিশু।
নিহত অন্যরা হলেন সালামের স্ত্রী সাদিয়া সুলতানা কলি (২৩) তার তিন বছরের কন্যা হাবিবা আক্তার, শ্যালক কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মাদানগর গ্রামের গ্রামের নুরল ইসলামের ছেলে আতিকুর রহমান সিহাব (১৫), গাড়ি কুলাউড়া উপজেলার কমলাটিলা গ্রামের ইয়াছিন আলীর ছেলে ছাদির আলী (৩০)। এ ঘটনায় প্রবাসী ছেলে রাজু আহমেদ,তার পিতা নুরুল ইসলাম ও চাচাতো ভাই নিশাত আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, প্রায় ৮ বছর পর দেশে ফিরেন প্রবাসী রাজু আহমেদ। তাকে রিসিভ করতে শুক্রবার রাতে ঢাকা যান বোনের জামাই সহ ৭ স্বজন। শনিবার ভোর রাতের ফ্লাইটে মালয়েশিয়া থেকে দেশে ফিরেন প্রবাসী রাজু আহমেদ। পরে ঢাকা বিমানন্দর থেকে বের হওয়ার পর তাকে নিয়ে সকালের নাস্তা সেরে তাকে নিয়ে মাইক্রোবাস যোগে বাড়ি ফিরছিলেন তারা। গাড়িটি হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়া এলাকা অতিক্রমকালে বালুবোঝাই ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে।
শনিবার দুপুরে নিহত সালামের কমলগঞ্জের ভেড়াছড়া গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় বসত ঘরে মাতম করছেন মা ফেরদৌসী বেগম। তার বুকফাটা আর্তনাদে বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠছিল। স্বজনরা ব্যবস্ত কবর খুড়ার কাজে ব্যস্ত। ৬ ভাই ও ৩ বোনের মধ্যে আব্দুস সালাম ছিল সবার বড়। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রীতি / প্রীতি
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ