ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল নিজাম উদ্দিন ভূঁইয়া লিটন (সিআইপি)


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৭-১-২০২৩ দুপুর ৩:২৩

মাঝারি শিল্প ক্যাটাগরিতে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২০’ এ যৌথভাবে তৃতীয় হয়েছে মাধবদী ডাইং ফিনিশিং মিলস্ লিমিটেড। ৫ জানুয়ারি রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার ও সনদ তুলে দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। 

শিল্পমন্ত্রীর হাত থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করেন আলহাজ¦ নিজাম উদ্দিন ভূঁইয়া লিটন (সিআইপি)’র মালিকানাধীন রমণী গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মাধবদী ডাইং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি এবং এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিন।

সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের কান্দাইল গ্রামের সন্তান আলহাজ্ব নিজাম উদ্দিন ভূঁইয়া লিটন (সিআইপি)’র মালিকানাধীন রমণী গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মাধবদী ডাইং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদানের স্বীকৃতি, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রচলিত রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কারের পাশাপাশি তিনি গত বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বাংলাদেশে প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পেয়েছিলেন শিল্পমন্ত্রণালয় থেকে এবং তিনি পরপর ৩ বার সিআইপি পুরস্কার পেয়েছেন। 

রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিল্পমন্ত্রী এড: নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী দিনগুলোতে তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজ কওে দেশের অর্থনীতিতে অবদান রাখতে চান। আলহাজ্ব নিজাম উদ্দিন ভূঁইয়া লিটন বেশ কয়েকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জাপান, সৌদি আরব ও দিল্লীতে রাষ্ট্রীয় সফর করেছেন।

প্রীতি / প্রীতি

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল

‎আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

আত্রাই নদী থেকে অবিবাহিত মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক