লিবিয়ায় নিয়ে নির্মম নির্যাতন করার অভিযোগ স্থানীয় দালাল অলিল বেপারীর বিরুদ্ধে
লিবিয়ায় নিয়ে নির্মম নির্যাতন করার অভিযোগ উঠেছে স্থানীয় দালাল অলিল বেপারীর বিরুদ্ধে। অলিল বেপারী মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পৃর্ব বনগ্রামের লতিফ বেপারীর ছেলে। গত রমজান মাসে ওই গ্রামের মোনাই মাতুব্বরের ছেলে মোঃ সোহেল মাতুব্বরকে আট লাখ টাকায় ইতালী নেয়ার কথা বলে লিবিয়া নিয়ে নির্মম নির্যাতন করেন অলিল বেপারী। আজ শনিবার সকালে এবিষয়ে ডাসার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পবিরার।
নির্যাতনের স্বীকার সোহেল মাতুব্বর সংবাদ সম্মেলনে বলেন, গত রমজান মাস থেকে প্রায় ১০ মাসে বিভিন্ন মেয়াদে আমার কাছ থেকে সাড়ে ২২ লক্ষ টাকা নিয়েছে অলিল বেপারী। লিবিয়ায় আমাকে গেম করার কথা বলে তিন বার মাফিয়ার কাছে বিক্রি করে, আর নির্যাতন করে টাকা আদায় করে। পরে আমার পরিচিত লোকের মাধ্যমে এক লক্ষ টাকার বিনিময়ে নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে দেশে ফিরে আসি।
আমার মত এরকম আরো ৪/৫ জন লোক আছে, তারা এখনও লিবিয়ায় মাফিয়াদের হাতে বন্ধী আছে। অলিল আমার পরিবার শেষ করে দিয়েছে। ভিটে মাটি যা ছিল, সব বিক্রি করে পরানডা নিয়ে বাড়ি ফিরছি। স্ত্রী ও তিনটি মেয়ে নিয়ে আমি এখন মানবতার জীবনযাপন করছি। সরকারের কাছে একটাই আবেদন আমি যাতে অতিদ্রুত আমার টাকা ফেরতসহ দালাল অলিল ও তার শাশুড়ি মাহিনুর বেগম এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি। আমি তাদের বিরুদ্ধে মামলা করব।
সোহেল মাতুব্বরের পিতা মোনাই মাতুব্বর সকালের সময়কে বলেন, আমার ছেলেকে আট লক্ষ টাকায় ইতালী পৌছে দেয়ার কথা বলে অলিল বেপারী ও তার শাশুড়ি মাহিনুর বেগম। পরে লিবিয়া নিয়ে আমার ছেলে সোহেলকে মাফিয়াদের কাছে বিক্রি করে। কিছুদিন পর আমার ছেলের কোন সন্ধান পাইনা। হঠাৎ একদিন রাতে মোবাইলে ফোন আসলে, রিসিভ করে ছেলের কান্না শুনতে পাই এবং ওই পাশ থেকে বলে ছেলেকে বাঁচাতে চাইলে, আরও নয় লাখ পয়ত্রিশ হাজার টাকা দে। পরে ছেলেকে বাঁচাতে জায়গা জমি বিক্রি করে আবার টাকা দেই। এমন করতে করতে আরেক জনের মারফতে এক লাখ টাকা দিয়া পোলাডার জানডা ফিরাই আনছি দেশে। আমি এর বিচার চাই। আমার টাকা পয়সা ফেরত চাই, আমার প্রায় সাড়ে ২২ লাখ টাকা গেছে।
কালকিনি উপজেলা মৎসজীবী লীগের সহ সভাপতি মোঃ ওসমান সরদার বলেন, ঘটনা মর্মান্তিক, লোভ লালসা দিয়া এই অলিল বেপারী অনেক লোককে নি:স্ব করে ফেলছে, আমার ভাইগ্না আছে, বার বার গেমে নিয়া টাকা নিছে। পরে এর আত্মীয় সজন কান্নাকাটি করে, আবার অলিলের বাড়ি গেছি। পরে এরা নেই নিছি, এরকম বলে। এক পর্যায় সোহেরের জানটা বাঁচিয়ে দেশে ফেরত আসে। এরকম বার বার জায়গা জমি বিক্রি করে টাকা দিয়া একেবারে নিঃস্ব হয়ে গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত দালালের শাশুড়ি মাহিনুর বেগম বলেন, এসব মিথ্যা কথা। আমার কাছে কোন টাকা পয়সা দেয় নাই। আমার জামাই লোক ঠিক করে দিছে, এরা সবাই ওই লোকের কাছে টাকা দিছে। এ ব্যাপারে ডাসার থানার ওসি (তদন্ত) মোঃ মঞ্জুরুল ইসলাম সকালের সময়কে বলেন, আমরা এখনও অভিযোগ পাইনি, অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নিবো।
প্রীতি / প্রীতি
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা