ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয়দের হামলায় ২ র‌্যাব সদস্যসহ আহত ৫


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৭-৭-২০২১ বিকাল ৫:৬

সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয়দের হামলায় ২ জন র‌্যাব সদস্যসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। এঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র‌্যাব। হামলার কবল থেকে সোর্সদের উদ্ধারে গেলে শুক্রবার মধ্যরাতে সুন্দরবন সংলগ্ন রমজাননগর ব্রীজের নীচে এ ঘটনা ঘটে।

রমজাননগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য আব্দুল হামিদ লাল্টু জানান,র‌্যাবের কাছে চোরাচালানি পণ্য ধরিয়ে দেওয়ার অভিযোগে র‌্যাবের স্থানীয় সোর্স সাদেকুর রহমান ,মনিরুল ইসলাম ও রবিউল ইসলামের ওপর রমজাননগর ব্রীজ এলাকায় হামলা চালায় মুজিবুল হকের নেতৃত্বে স্থানীয় চোরাকারবারিরা। সংবাদ পেয়ে ৩টি মোটরসাইকেলে আসেন ৬ জন র‌্যাব সদস্য। তারা রমজাননগর ব্রীজ এলাকায় পৌঁছালে তাদের ওপর আবারও হামলা চালায় চোরাকারবারিরা। এতে ২ জন র‌্যাব সদস্যসহ কমপক্ষে ৫ জন আহত হন।

তিনি আরো জানান,ঘটনার সময় একই এলাকার ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন ঘটনাস্থলে আমাকে পাঠায়।আমি যেয়ে দেখি ২ জন র‌্যাব সদস্য ও তিনজন সোর্সকে চোরাকারবারি দলের সদস্যরা মারধর করছে।আমি বলি উনারা সত্যি কারের র‌্যাব সদস্য তাদের কে মেরো না।তখন তারা উওেজিত হয়ে আমাকেও মারপিঠ করে গাড়ি ভাংচুর ও মোবাইল ছিনিয়ে নেয়।বর্তমানে এলাকায় এখন শান্ত অবস্থা বিরাজ করছে।

রমজাননগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের সাথে মোবাইলে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, র‌্যাবের সোর্স ও বিজিবির সোর্সদের আটকে রাখে স্থানীয় জনতা।পরে র‌্যাব সদস্য তাদেরকে উদ্ধার করতে গেলে ৩ টি মোটরসাইকেল ভাংচুর করে। এ ঘটনায় ২ জন র‌্যাব সদস্য আহত হয়েছেন ।
তিনি আরো বলেন, বিজিবির সোস ইউনুস সহ ৪ জনকে আটক করা হয়েছের্।

র‌্যাব,সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, স্থানীয়দের হামলায় ২ জন র‌্যাব সদস্য আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনাটি পরে বিস্তারিত জানাবেন বলে জানান মেজর শরিফ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩

রাণীনগরে সরকারি রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ, আ’লীগ নেতা মজিবর আটক