ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুলনায় পাটের ঝুট গোডাউনে আগুন নিয়ন্ত্রণে


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ৭-১-২০২৩ বিকাল ৫:২৯

খুলনার আড়ংঘাটা এলাকায় পাটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুর ৩টা ২৪ মিনিটের দিকে  ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে থেমে থেমে গোডাউনের ঝুট থেকে আগুন জ্বলতে দেখা গেছে। বর্তমানে আগুন নির্বাপনের কাজ চলছে।

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের উপ-সহকারি পরিচালক তানহারুল ইসলাম বলেন, আড়ংঘাটা বকুলতলা এলাকায় পাটের ঝুট গোডাউনে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। আমাদের ৭টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এখন নির্বাপনের কাজ চলছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হবে। এখানে এসে গোডাউনের কাউকে পাওয়া যায়নি। আমরা নিজেরাই টিন সরিয়ে কাজ করছি।আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মো. আল আমিন শেখ বলেন, দুপুর ১২টার পর সেলিম শেখের ঝুট গোডাউন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। বসতি এলাকায় গোডাউন করা হয়েছে। এখানে এর আগেও কয়েকবার আগুন লেগেছিল। আগুনে গোডাউনের আশপাশের কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার