ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ভেদরগঞ্জে বিটিসিএল'র অফিস থেকে ব্যাটারি চুরির অভিযোগ


ভেদরগঞ্জ প্রতিনিধি  photo ভেদরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭-১-২০২৩ রাত ৯:২৬

শরীয়তপুরের ভেদরগঞ্জে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) অফিস থেকে টেলিটক সিমের টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগ উঠেছে।

জানা যায়, গত ৩১ শে (ডিসেম্বর) বেলা ২ টার দিকে একলাকাবাসী বিটিসিএল'র ভবনের পিছনে ৬টি ব্যাটারি পরে থাকতে দেখে সন্দেহ জনক কয়েকজন অপরিচিত লোক সহ ভেদরগঞ্জ থানায় সোপর্দ করে।

ভেদরগঞ্জ থানা সুত্রে জানা যায়, সন্দেহ করে এলাকাবাসী ফোন দিয়ে খবর দিলে চারজন লোককে তুলে দেন। পরে জানতে পারি তারা হচ্ছে বিটিসিএল'র দায়িত্বরত কর্মচারী। এসময় ছয়টি ব্যাটারি উদ্ধার করে পুলিশ। পরে বিটিসিএল'র স্টাফদের হাতে ব্যাটারিগুলা বুঝিয়ে দেয়া হয়।

স্থানীয় বাসিন্দা আরিফ হাওলাদার বলেন, আমরা সেদিন কিছু অচেনা লোককে দেখলাম বিটিসিএল'র অফিসের পিছনের থেকে ব্যাটারি নিচ্ছে সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেই। পরে শুনলাম ঐ লোকগুলা বিটিসিএল'র স্টাফ। তবে ৬ টি ব্যাটারি নাকি চুরি হয়েছে। আমরা চাই পুলিশ প্রকৃত চোর ধরবেই।

এ বিষয় বিটিসিএল'র ট্যানেজমিশনের উপ-সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, ভেদরগঞ্জ বিটিসিএল'র অফিস একেবারেই জরাজীর্ণ হয়ে আছে। তাছাড়া আমরা মাঝে মাঝে সেখানে যাই কাজ করতে। আমরা ১ জানুয়ারী অফিসে গিয়েছিলাম ;জিপি টাওয়ারের ফাইবার লাগানোসহ বিভিন্ন কার্যক্রম করতে। কিন্তু সেখানে অফিসের পিছনের দরজা খোলা পেয়ে পিছনে গিয়ে দেখি টেলকম টাওয়ারের ৬টি ব্যাটারি পড়ে আছে। আমাদের ২৪ টি ব্যাটারি থাকে তার মধ্য ৬ টি ব্যাটারি পাওয়া যাচ্ছে না। ভেদরগঞ্জ থানাকে অবগত করি আমরা। পরে শুনলাম ৩১ শে ডিসেম্বর ঐ এলাকার যুবক পোলাপান কনসার্ট করেছিলো। হতে পারে সেদিনই ৬ টি ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। আমরা ভেদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। এ ব্যপারে মামলার প্রক্রিয়া চলছে।

উপ সহকারী প্রকৌশলী (টেলিকম) রাসেল হোসেন বলেন, আমরা শরীয়তপুর জেলা সদরে থেকে অপিস করি। সবসময় থাকা হয়না উপজেলার অফিস গুলোতে। তাছাড়া অফিসগুলার দরজা জানারা নষ্ট হয়ে গেছে। তাই চোর সুযোগ পেয়েছে। আমরা বিষটি নিয়ে ভেদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ভেদরগঞ্জ হাসপাতালের সিসি টিভি ফুটেজ দেখে চোরকে সনাক্ত করেই মামলা করবো আমরা।

সুজন / সুজন

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক