ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

শাহজালালে ইয়াবাসহ টিকটকার সৌদি প্রবাসী আটক করছে এপিবিএন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১-২০২৩ রাত ১০:২

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৪০০ পিস ইয়াবাসহ মো রুবেল নামে এক সৌদি প্রবাসীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে শাহজালাল বিমানবন্দরের বর্হিগমন টার্মিনালের ১ নম্বর হেভি লাগেজ গেইটের সামনে থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। 
 
তিনি জানান, মোঃ রুবেলের বাড়ি চাঁদপুর। তিনি দীর্ঘ ৬ বছর ধরে সৌদিতে রয়েছেন। সেখানে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে তিনি কাজ করেন। বিমানবন্দরে আসার পর তার আচরণ সন্দেহজনক মনে হলে এপিবিএন এর গোয়েন্দা সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং অফিসে এনে তার লাগেজের ভেতর থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে।
 
জিয়াউল হক আরও জানান, সৌদি প্রবাসী রুবেল একজন প্রবাসী এবং টিকটকার। এই টিকটক করার সুবাদে সৌদিতে আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রবাসীর সাথে পরিচয় হয়। তিনিই মূলত ইয়াবাগুলো বহন করার জন্য প্রবাসী রুবেলকে ৩ লাখ টাকা দিতে চান। আর সেই টাকার লোভে অভিযুক্ত রুবেল মামুনের বলে দেয়া পন্থায় ইয়াবাগুলো সংগ্রহ করেন এবং সৌদি আরবেও নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে প্রথাগত আইনে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

সুজন / সুজন

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি