আজকের বিজনেস বাংলাদেশ ও ডেইলি বাংলাদেশ আপডেটে যুক্ত হলেন মেজবাহ উদ্দিন
নতুন বছরের শুরুতেই অবসরে গেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। এবার তিনি যোগ দিলেন দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ ও ডেইলি বাংলাদেশ আপডেট এ।
তিনি আজকের বিজনেস বাংলাদেশ এর সম্পাদকমন্ডলীর সভাপতি এবং ডেইলি বাংলাদেশ আপডেট এর প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করবেন। নতুন এই যাত্রা প্রসঙ্গে মেজবাহ উদ্দিন বলেন, ‘পত্রিকা দুটোর উদ্যোক্তাদের অনুরোধেই দায়িত্ব নিয়েছি। যেহেতু তাদের সঙ্গে আগে থেকেই পরিচয় ও জানাশোনা রয়েছে, তাই আশা করছি ভালো কিছু হবে।’
মেজবাহ উদ্দিন ২০২১ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়ে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১১ তম ব্যাচের কর্মকর্তা। মেজবাহ উদ্দিনের গ্রামের বাড়ি ভোলায়। কিশোরগঞ্জ জেলায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি জেলা প্রশাসক হিসেবে খুলনা জেলায় দুই বছর এবং চট্টগ্রাম জেলায় তিন বছর সাফল্য ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে দেশের ‘সেরা জেলা প্রশাসক’ নির্বাচিত হয়েছে প্রধানমন্ত্রীর নিকট হতে পুরষ্কারপ্রাপ্ত হন। সচিব হওয়ার আগে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে প্রায় পাঁচ বছর কর্মরত ছিলেন। এছাড়া তিনি অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
সুজন / সুজন
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান