উলিপুরে চাকুরি দেয়ার কথা বলে অর্ধকোটি টাকা আত্মসাথের অভিযোগ
কুড়িগ্রামের উলিপুরে এক ইউনিয়ন স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে সরকারি চাকুরী দেয়ার কথা বলে অর্ধকোটি টাকা আত্মসাথের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ভূক্তভোগী রোববার (৮ জানুয়ারী) উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন গুনাইগাছ ইউনিয়নের স্বাস্থ্য সহকারী পদে আফরোজা বেগম চাকুরী করে আসছেন। এই সুবাদে প্রতিবেশি পৌরসভার রামদাস ধনিরাম মিঞাপাড়া এলাকার আকবর আলীর ছেলে রুবেলের সাথে তার সু-সম্পর্ক গড়ে উঠে। এরপর রুবেলের স্ত্রীকে সরকারি চাকুরী দেয়ার কথা বলে ১৬ লাখ টাকা গ্রহন করেন। আফরোজা বেগম টাকা গ্রহনের সত্যতা হিসাবে ব্যাংকের ৬টি চেক প্রদান করেন। পরবর্তীতে রুবেলের স্ত্রীর চাকুরী না দেয়ায় রুবেল ব্যাংকে টাকা উত্তোলন করতে গিয়ে জানতে পারেন ওই সব চেক নাম্বারের বিপরীতে কোন টাকা গচ্ছিত নেই। এরপর রুবেল স্বাস্থ্য সহকারী আফরোজা বেগমের কাছে টাকা ফেরত চাইতে গেলে তিনি হুমকি ধামকি দিয়ে কয়েকদিন পর উল্টো রুবেলের বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরবর্তীতে আদালত থেকে মামলাটি উলিপুর থানায় তদন্তভার প্রদান করেন। এরপর থানার কর্মকর্তা মামলাটি তদন্ত করে ঘটনার সত্যতা না পেয়ে রুবেলের টাকা পাওয়ার বিষয়টি উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করেন (স্বারক্ষ নং-৪৪৭৪, তারিখ-১/১২/২০২২)।
অভিযোগে আরোও উল্লেখ করা হয়, রুবেল পাওনা টাকা পরিশোধের জন্য স্বাস্থ্য সহকারী আফরোজা বেগমকে কয়েকবার বললেও তিনি বিভিন্ন কৌশলে তা এড়িয়ে চলেন। এ ঘটনায় রুবেল বাধ্য হয়ে আফরোজা বেগমের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রতারনার মামলা করেছেন। এছাড়া আফরোজা বেগমের স্বামীও বিভিন্ন মানুষকে সরকারি চাকুরী দেয়ার কথা বলে প্রতারনার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। রুবেল বলেন, স্বাস্থ্য সহকারী আফরোজা বেগম সরকারি চাকুরী দেয়ার কথা বলে আমার ১৬ লাখ টাকাসহ বিভিন্ন মানুষের কাছে প্রতারনার মাধ্যমে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় আমি রোববার (৮ জানুয়ারী) আফরোজা বেগমের বিরুদ্ধে তার উর্দ্ধতন কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি।
এ বিষয়ে গুনাইগাছ ইউনিয়নের স্বাস্থ্য সহকারী আফরোজা বেগমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেরুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন।

এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied