ঢাকা শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

শিবচরে সবুজ মাঠে হলুদের হাতছানি


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৮-১-২০২৩ বিকাল ৫:১৬
পদ্মা ও আড়িয়াল খাঁ নদী বিধৌত মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরাঞ্চলসহ ফসলের মাঠে এখন হলুদের সমারোহ। যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ
ভোজ‌্য তে‌লের দা‌মে না‌ভিশ্বাস হওয়ায় কদর বে‌ড়ে স‌রিষা আবা‌দে।সরিষার ফলন ভালো হওয়ায় মাঠজুড়ে চোখ জুড়ানো সৌন্দর্য ফুটে আছে। ফসল হিসেবে সরিষার আবাদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। সামান্য পরিচর্যা আর অল্প সার ব্যবহার করে সরিষা চাষে বেশি লাভের আশা করছেন চাষিরা।
 
রবিবার (৮ জানুয়ারি ) ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে,যেন হলুদের চাদর বিছানো ক্ষেতজুড়ে। এলাকার বিস্তীর্ণ ক্ষেতজুড়ে সরিষার আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষা ক্ষেতে ভালো ফুল এসেছে। বেশির ভাগ ক্ষেতে ইতোমধ্যেই এসেছে ফুল।কৃষকেরা ক্ষেতের আগাছা পরিস্কারসহ নানা কাজে ব্যস্ত।
 
শিবচর উপজেলা কৃষি অফিস  সূত্র জানা গেছে, উপজেলায় মৌসুমী ফসলের মধ্যে প্রতি বছরই সরিষার আবাদ হয়। শীত মৌসুমে উপজেলার বিস্তৃর্ণ মাঠ জুড়ে হলুদ ফুলের ছড়াছড়ি থাকে। চলতি বছর উপজেলায় ৪ হাজার ২০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। গত বছর যেখানে আবাদ হয়েছিল ৩ হাজার ৭৯৪ হেক্টর। ফলন ভালো হওয়ায় এ উপজেলার কৃষকেরা সরিষা চাষের দিকে বেশ আগ্রহী। 
 
এসময় উপজেলার মাদবরেরচর  উমেদপুর বহেরাতলা, শিরুয়াইল, কুতুবপুর, নিলখী, দত্তপাড়া, বাঁশকান্দিসহ পদ্মা ও আড়িয়াল খাঁ নদের তীরবর্তী চরের কয়েটি এলাকার কৃষকেরা জানান,কুয়াশা উপেক্ষা করে তারা (চাষিরা) সরিষা ক্ষেতের যত্ন নিচ্ছেন। আবহাওয়া অনুকূলে এবং সার, বীজ সঙ্কট না থাকায় ভালো ফলনের আশা করছেন। পাশাপাশি পোকামাকড়ের আক্রমণ না থাকায় ভালো ফলনের আশা করছেন তারা। এবার সরিষার বাম্পার ফলন হওয়ায় তাদের মুখে হাসি ফুটেছে। কয়েক দিন পরই সরিষা উঠবে ঘরে।
 
শিবচর উপজেলার বহেরাতলা এলাকার কৃষক আবুল হোসেন মল্লিক  বলেন, শীত মৌসুমে আমাদের এই এলাকায় সরিষা, কলাই, পেঁয়াজ, রসুনের আবাদ বেশি হয়। সরিষা আবাদে বেশ ভালো ফলন হওয়ায় প্রতি বছরই কৃষকেরা অধিক পরিমাণে সরিষার আবাদ করে।তাছাড়া সয়াবিন তেলের চাপ কমাতে এবার আমাদের এই গ্রামে অনেক  জমির মালিক সরিষা আবাদ করেছেন।
 
একই উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারের গ্রামের কৃষক কাজল ফকির  বলেন,আমাদের এলাকায়  নিয়মিত সরিষা চাষ করা হয়।আমি ২ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। সরিষার পাশাপাশি একই ক্ষেতে কালাই চাষও করা হয় একত্রে।তাতে আমাদের পরিবারের তেলের চাহিদা মেটানো সম্ভব হবে।
 
তিনি আরো বলেন, সরিষা চাষাবাদে তুলনামূলক খরচ ও পরিশ্রম কম। আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার ভালো ফলন আসে।আগের বছর তুলনায় আমাগো এই এলাকায় অনেক সরিষা আবাদ হয়েছে। 
 
উপজেলার কাদিরপুর  ইউনিয়নের  কৃষক মস্তাকিম মিরবহর জানান, সরিষা চাষে বিঘা প্রতি আড়াই থেকে তিন হাজার টাকা খরচ হয়। সরিষা ঘরে তোলা পর্যন্ত প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা ব্যয় হয়। এ বছর ২২ কাঠা সরিষা লাগিয়েছি। গত বছর ভালো দাম পাওয়া গেছে। আশা করছি এ বছরও ভালো দাম পাওয়া যাবে।
 
 
শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  মো.  রফিকুল ইসলাম জানান, গত বছরের তুলনায় এ বছর বেশি সরিষার আবাদ হয়েছে। বাজারে সরিষার ভালো দাম পাওয়া রয়েছে। নতুন উন্নত জাতের উদ্ভাবনের ফলে ফলন বৃদ্ধি এবং পতিত জমিতে মধ্যবর্তী ফসল হিসেবে সরিষা চাষের মাধ্যমে লাভজনক হওয়ার কারণে কৃষকরা সরিষা চাষে আগ্রহী।
 
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা সয়াবিনের চাপ কমাতে কৃষকদের সরিষা চাষের আহবান করেছি।তাছাড়া কৃষকদের বিভিন্ন প্রশিক্ষনও দিয়েছি।গতবারের তুলনায় জেলায় প্রায় ২ হাজার ২ শত ৪৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে।আশা করছি তার ন্যায্য মূল্য পাবে।

এমএসএম / এমএসএম

শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

শ্রীমঙ্গলে বিএনপির জনসভা: চা শ্রমিক ও কৃষকের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপের প্রতিশ্রুতি হুমায়ুন কবিরের

রাজস্থলীর ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের প্রচারণা শতশত জনস্রোতের বিশাল জনসভা

রাজশাহীর সীমান্ত থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

মনপুরায় বিএনপি–জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত ৪

অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

কবিরাজ হত্যার ৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা গ্রেপ্তার

দেশটাকে বাঁচাতে যুবকদের এগিয়ে আসতে হবে - কুমিল্লায় কর্ণেল অলি

চট্টগ্রাম-১৩ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের পক্ষে গণসংযোগ

ফিরে দেখা চুয়াডাঙ্গা-২: ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিন প্রার্থীর লড়াই, দ্বিমুখী সংঘাতের সম্ভাবনা

"বিএনপির দূর্গ জয়ে জামায়াত প্রার্থীর ভিন্ন কৌশল" তানোরে তরুণ ও আদিবাসী ভোটাররাই প্রার্থীর জয়-পরাজয়

আগামি ১৩ তারিখ সূর্য উঠবে নতুন বাংলাদেশকে কাঁধে নিয়ে” পটুয়াখালীর বাউফলে ১১ দলীয় ঐক্যজোটের জনসভায় ডা.শফিকুর রহমান