পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
গ্রাহক হয়রানি, দালালের দৌরাত্ম্য অতিরিক্ত টাকা নেয়াসহ বিভিন্ন অভিযোগে পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত অভিযান চালায় দুদক। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধরের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করেন।
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধর বলেন, পাবনা পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য ও গ্রাহক হয়রানি নিয়ে আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের সূত্র ধরে দুদক প্রধান কার্যালয়ের অনুমতিতে পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। অভিযানে বিশেষ সংকেতের মাধ্যমে পাসপোর্ট করে দেওয়া ও এক কর্মচারীর মোবাইলে বিকাশে টাকা লেনদেনসহ বেশ কিছু অসঙ্গতিপূর্ণ কাগজপত্র আমরা পেয়েছি। সেগুলো যাচাইবাছাই করে একটি প্রতিবেদন আমরা দুদক প্রধান কার্যালয়ে পাঠাবো।
তবে অভিযোগ অস্বীকার করে পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আহসান উদ্দিন বলেন, এখানে কোন দালাল চক্র নেই। সব নিয়মিত পরিচালনা হয়ে থাকে। দুদক অভিযান চালিয়েছে সেটি দুদকের বিষয়। আমার অফিসের কোন কর্মকর্তা বা কর্মচারী অনিয়ম করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ