ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ইবির দুই দপ্তরে নতুন পরিচালক নিয়োগ


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ৮-১-২০২৩ বিকাল ৫:৪২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই দপ্তরে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর নতুন পরিচালক হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান এবং ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) নতুন পরিচালক হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন নিয়োগ পেয়েছেন।

রবিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গত ৭ জানুয়ারি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশের মাধ্যমে উক্ত দুই পদে নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আগামী তিন বছরের জন্য তাদের এ পদে নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছে রেজিস্ট্রার দপ্তর।

এ বিষয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যিওরেন্স সেলের (আইকিউএসি) নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. কাজী আখতার হোসেন বলেন, নিয়োগের বিষয়ে আমাকে অবগত না করেই দায়িত্ব দিয়েছে। আমি এ পদে যোগদান করব কিনা তা এখনও নিশ্চিত না।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে