ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

তেঁতুলিয়ায় ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৮-১-২০২৩ রাত ৯:৩২
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেকার যুবক ও নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর।
রবিবার সকালে তেঁতুলিয়ায় উপজেলা পরিষদ চত্তরে এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের টেকাব দ্বিতীয় পর্যায় প্রকল্পের পরিচালক (পরিকল্পনা) ও প্রকল্প পরিচালক মো. আব্দুল খায়ের।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খায়ের বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণের যে অভিযাত্রা, সেই অভিযাত্রায় যুব উন্নয়ন অধিদপ্তরও সামিল। যুব উন্নয়ন অধিদপ্তর এই টেকাব প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণের আয়োজন করছে। আমাদের জেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেখানে যুব নারী ও যুবরা গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে কিন্তু প্রত্যন্ত এলাকা অর্থাৎ উপজেলা পর্যায়ে কোন প্রশিক্ষণ কেন্দ্র নাই। উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদানের জন্য আমরা এই প্রকল্প গ্রহণ করেছি। এই প্রকল্প সম্পূর্ণ বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। আমারা ১৪ টি ট্রেনিং ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ দেই। এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বেকার যুবক ও নারীদের দক্ষ, স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে উঠতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকছুদুল হক, তেঁতুলিয়া উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান প্রমুখ।
যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ (টেকাব- ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে দুই মাস মেয়াদী কম্পিউটার এন্ড নেটওয়ারকিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সে তিনটি শিফটে ৪০ জন নারী-পুরুষকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে