ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বিজিবির ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৭-৭-২০২১ বিকাল ৬:১৪
বর্ডার গার্ড বাংলাদেশ “বিজিবির” ঠাকুরগাঁও রিক্রুট প্রশিক্ষণ কেন্দ্রের ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। শনিবার ঠাকুরগাঁও ৫০ বিজিবির প্রশিক্ষণ মাঠে এ কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির আয়োজনে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন প্রধান অতিথি রংপুর রিজিয়ন সদর দপ্তরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্ণেল মো: জাকারিয়া হোসেন, পিএসসি, জি ও বিশেষ অতিথি ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল এস এম আজাদ, এসইউপি। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা: মাহফুজুর রহমান সরকার, ৫০ বজিবির অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মুজাহিদুল ইসলামসহ স্থানীয় বেসামরিক কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিজিবির বিভিন্ন কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে ৯৬ তম রিক্রুট ব্যাচের সেরা চৌকস রিক্রুট হিসেবে ১ম স্থান অীধকারী রিক্রুট মো: জামিল হোসেন এবং অন্যান্য বিষয়ে সেরা সৈনিকদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের প্যারেড কমন্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন ৯৬ তম রিক্রুট ব্যাচের অফিসার ইনচার্জ মেজর মুজাহিদুল ইসলাম। প্যারেড এ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ। শেষে বিজিবির সুসচ্চিত নবীণ সৈনিকদের চৌকস দলের সশস্ত্র সালাম প্রদানের মাধ্যমে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করা হয়।
উল্লেখ্য, ৯৬ তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ গত ৩১ জানুয়ারি শুরু হয়। ৫০ বিজিবির রিক্রুট প্রশিক্ষণ কেন্দ্রের মোট ২৩২ জন রিক্রুট প্রশিক্ষণে অংশ নেন। এছাড়াও বিজিবির অন্যান্য আরও ৮টি প্রশিক্ষণ কেন্দ্রে ৯৬তম রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়। ২৪ সপ্তাহের কঠোর ও কষ্টসাধ্য এ প্রশিক্ষণ সফলভাবে শেষে তারা আনুষ্ঠানিক শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের সৈনিতক জীবনের শুভ সুচনা করলেন।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে