তাড়াশে ব্যক্তি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশে ব্যক্তি উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৭ জুলাই শনিবার সকালে উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামে নিজ বাড়িতে ৫ নং ওয়ার্ডের অসহায়, দুঃস্থ ,প্রতিবন্ধী ও হতদরিদ্র ৩০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউপি সদস্য ইসহাক আলী ।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সোলাইমান হোসেন, সাইদুর মাস্টার, আব্দুল লতিফ গণপাঠাগারের সাধারণ সম্পাদক হাদিউল হৃদয়, ব্যবসায়ী মামুন হোসেন প্রমূখ।
আব্দুল লতিফ গণপাঠাগারের সভাপতি ও ৫ নং ওয়ার্ডে ইউপি সদস্য ইসহাক আলী সবার কাছে দোয়া চেয়ে বলেন, আপনারা যদি আমাকে আবারও নির্বাচিত করেন তাহলে আমি দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে ৫ নং ওয়ার্ডের প্রতিটি গ্রামের অসহায় মানুষের পাশে থাকবো বলে আশ্বাস দিচ্ছি। তিনি আরো বলেন, মহামারী করোনা ভাইরাসে আপনারা সরকারি বিধি নিষেধ মেনে চলবেন, তাহলে নিজে আক্রান্ত হবেন না, অন্যরাও আক্রান্ত হবে না। তাহলেই আমরা সবাই ভাল থাকবো।
এমএসএম / এমএসএম
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং