ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে সংবাদ কর্মীর উপর ইউপি সদস্যের হামলা-থানায় অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৯-১-২০২৩ রাত ৯:৩২

দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি উমর ফারুকের উপর হামলা ও নির্যাতন করায় ইউপি সদস্য তরিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার বোদা থানা ও রোববার বোদা উপজেলা নির্বাহী অফিসারের বরাবর এ অভিযোগ দায়ের করেন। তরিকুল ইসলাম পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের  ইউপি সদস্য।

অভিযোগে বলা হয়েছে, ৫ জানুয়ারি সন্ধ্যায় উৎকুড়া নামক বাজারে উপর দিয়ে যাওয়ার সময় ইউপি সদস্য তরিকুল ইসলাম মোটরসাইকেলের গতিপথ রোধকরে অতর্কিত হামলা করে তার চেম্বারে নিয়ে যায়।সেখানে ৫ ঘন্টা অবরুদ্ধ করে হামলা ও দীর্ঘ সময় নির্যাতন করে। সংবাদ প্রচারের এর কারণে উপজেলা অফিসে বিষয়টি ধামাচাপা দিতে ৪০ হাজার টাকা খরচ হয়েছে সেটা ফেরত চায়। সেটা আমাকে এক্ষুনি ফেরত দিতে হবে। দিতে না পারায় তার কাছে দুইটি স্ট্যাম্পে সাক্ষর করে নেয় ইউপি সদস্য এবং ২ টি মোবাইল ফোন ও ক্যামেরা কেরে নিয়ে একটি মোবাইল ফোন আচরে ভেঙ্গে দেয়। কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা রিফাত কবির এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে সংবাদ না করার হুমকি দেয় এবং সংবাদ কর্মীর  ছবি ব্যবহার করে সংবাদ কর্মীর ফেসবুক আইডিতে প্রচারিত সংবাদ সম্পর্কে মনগড়া সম্মান হানীকর বক্তব্য লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।

আরো বলা হয়েছে, তাকে কয়েকজন সংবাদকর্মী উদ্ধার করেছেন।

ইউপি সদস্য তরিকুল ইসলাম ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা রিফাত কবীর হামলাসহ ফাঁকা স্ট্যাম্পে সাক্ষর নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

বোদা থানার থানার অফিসার ইনচার্জ  সুজয় কুমার রায় জানান,অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত  সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সুজন / সুজন

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে