ফরিদপুরের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ফরিদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে পালন করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার সকাল দশটায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি জনাব শামীম হক এর সভাপতিত্বে ১০ ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা সহ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাসুদুল হক মাসুদ, সাধারণ সম্পাদক জনাব শাহ মোঃ ইশতিয়াক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ঝর্ণা হাসান, পৌর মেয়র অমিতাভ বোস, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাহিদ বেপারী, জেলা কৃষক লীগের সভাপতি জনাব শহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধীকার আন্দোলনে জাতির জনকের অবদানের কথা ও কর্মকান্ড তুলে ধরেন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied