ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

পত্নীতলায় ডোবা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ১০-১-২০২৩ বিকাল ৫:১৯
নওগাঁর পত্নীতলায় হাবারু (৬৫) নামে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করেছে পত্নীতলা থানা পুলিশ।মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০টা নাগাদ  উপজেলার পত্নীতলা বাজার এলাকার ব্রীজ সংলগ্ন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
 
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশচন্দ্র দেব পরিচয় সনাক্ত করে জানান, মৃত হাবারু জেলার মহাদেবপুর উপজেলার মহিষবাথান এলাকার মৃত রাজমোহনের ছেলে।থানা সূত্রের মাধ্যমে জানাগেছে মৃত হাবারু তার নিজ গ্ৰামের বাড়ি থেকে নজিপুরে ছেলের বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে গতকাল শেষ বিকেলে  সন্ধ্যার ঠিক কিছু পূর্ব মহুর্তে  আবাদপুকুর এলাকায় ভাতিজির বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যান। কিন্তু রাতেও সেখানে পৌঁছায় না। সকালে স্থানীয়রা মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সাড়ে ১০টার নাগাদ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
 
পত্নীতলা থানা অফিসার ইনচার্জ গণমাধ্যমকে জানিয়েছেন, যেখানে তার মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে একটি বড় ড্রেন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্ধ্যা হয়ে যাওয়ায় ওই ড্রেন পার হতে গিয়ে পড়ে গিয়ে বয়বৃদ্ধ হওয়ার কারনে আর উঠতে পারনি।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
 
এই ঘটনায় থানায় একটি ইউইডি মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন

কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি