শিক্ষার্থীদের দাবি মেনে নিল বিএমডিসি
মেডিকেল শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। মেডিকেল কলেজের পরীক্ষা ব্যবস্থায় নতুন করে প্রণীত ‘সিজিপিএ’ পদ্ধতি বাতিল করে পুরোনো ‘ক্যারিঅন’ পদ্ধতি বহালের যে দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা তা মেনে নেয় বিএমডিসি। মঙ্গলবার বিএমডিসিতে আয়োজিত এক সভায় ক্যারিঅন পুনর্বহাল ও সিজিপিএ পদ্ধতি বাতিল করার এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে বলে জানান বিএমডির ডেপুটি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন। তিনি বলেন, মেডিকেল কলেজের পরীক্ষায় আগের ক্যারিঅন পদ্ধতি বহাল থাকছে। সিজিপিএ পদ্ধতি বাতিল করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছি।
সম্প্রতি মেডিকেল শিক্ষা ও পরীক্ষা পদ্ধতি সংশোধন করার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। ক্যারিঅন পদ্ধতি বাতিল করে সাধারণ শিক্ষার মতো সিজিপিএ গ্রেডিং পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেয় মেডিকেল শিক্ষার নিয়ন্ত্রক সংস্থাটি। এক্ষেত্রে শিক্ষার্থীদের ভাবনাকে আমলে নিতে রাজি নয় প্রতিষ্ঠানটি। তাদের দাবি, চিকিৎসা শিক্ষার সার্বিক ভালোর দিক বিবেচনা করে নতুন কারিকুলাম তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের চিন্তা-ভাবনাকে অগ্রাধিকার দেওয়া সম্ভব না। সংশ্লিষ্টদের অভিযোগ, মেডিকেলে নম্বর প্রদানে আদর্শ কোনো পদ্ধতি অনুসরণ করা হয় না। একজন শিক্ষক পছন্দের শিক্ষার্থীকে ইচ্ছানুযায়ী নম্বর দিতে পারেন। শিক্ষকের অপছন্দ হওয়ায় অনেক ভালো শিক্ষার্থীকেও ফেল করিয়ে দেওয়ার বহু অভিযোগ আছে। এই অবস্থায় সিজিপিএ পদ্ধতিতে ফল প্রকাশিত হলে ভালো কিছু হবে না। সিজিপিএ রাখতে তাহলে পুরো পরীক্ষাটাই লিখিত করে দেওয়া হোক।
তবে কর্তৃপক্ষের দাবি মানতে পারেনি শিক্ষার্থীরা। সেজন্য কিছুদিন ধরেই ক্যারিঅন পুনর্বহাল ও সিজিপিএ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছিল বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নে প্রয়োজনে ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেয় তারা।
বিএসডিসির নতুন পদ্ধতির প্রতিবাদ জানিয়ে তারা বলেন, কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্তের পক্ষে একটাই যুক্তি দেখাতে পারছেন, সেটা হলো- সিজিপিএ পদ্ধতি চালুর মাধ্যমে শিক্ষার্থীদের দেশের বাইরে যেতে সুবিধা হবে। অথচ প্রতি বছর প্রায় ১৫ হাজার মেডিকেল শিক্ষার্থী ডাক্তার হয়ে বের হচ্ছেন। তাদের বিদেশে পাঠিয়ে দিলে দেশের মানুষকে কে সেবা দেবে। শিক্ষার্থীদের কথা ভেবে অনতিবিলম্বে এ সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গত ৮ জানুয়ারি বিক্ষোভ করার সময় শিক্ষার্থীরা ডা. মো. লিয়াকত হোসেনের কাছে দাবি উপস্থাপন করে স্মারকলিপি জমা দেন। লিয়াকত হোসেন সাত কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।
সুজন / সুজন
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন