ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে আলোচনা সভায়-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১১-১-২০২৩ দুপুর ৩:২১

আপনারা প্রস্তুত হন, একটি গণবিপ্লবের জন্য। যদি এবার আমরা পরাজয় বরণ করি, তাহলে সারা বাংলাদেশ পরাজয় বরণ করবে। তাহলে কিন্তু একজন তন্ত্রের গোলাম হয়ে যেতে হবে। বাংলাদেশে একজনের কথায় সব চলে। সুতরাং একজন তন্ত্রকে সরিয়ে, বহুজন তন্ত্র করবো আমরা। এটাই হবে আমাদের একমাত্র কাজ। আমরা জনগনের অধিকার ফিরিয়ে দিতে চাই। সে কারনে আমরা ১০ দফা ঘোষনা করেছি ও ২৭টি প্রস্তাবনা দিয়েছি। কুড়িগ্রামের উলিপুরে জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (১০জানুয়ারী) রাতে উপজেলা বিএনপি কার্যালয় চত্বরে আলোচনায় সভায় কথাগুলো বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় তিনি আরো বলেন, এটা কিন্তু সরকার না, এটা একটা দানব, সরকার ১৫ বছর ক্ষমতায় থেকে হিংস্র দানব হয়ে উঠেছে। যে দানব সরকারের সব সংস্থাগুলোকে ব্যবহার করছে জনগনের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে। আমাদের আন্দোলনের শুরুতেই ১০ জন বুকের তাজা রক্ত দিয়েছেন। আজকে আমরা সেই রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে শপথ গ্রহন করে নেমেছি যে, না জিতে আমরা ঘরে ফিরে যাবো না। যদি ফেরত যাই তাহলে ওই শহীদদের রক্তের সাথে বেইমানী করা হবে। আন্দোলনের বিকল্প নেই, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।
রংপুর বিভাগের গণবস্থান কর্মসূচীর দায়িত্বপ্রাপ্ত নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কর্মসূচীর আগেরদিন রাতে কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতির উলিপুরস্থ বাসভবনে অবস্থান করে এই আলোচনা সভায় অংশগ্রহন করেন।
কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম বেবু, তারিক আবুল আলা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন কায়কোবাদ, উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা প্রমুখ। সভাটি সঞ্চলনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল। এ সময় বিএনপির কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির