উলিপুরে সাত দিনব্যাপী তৃতীয় বার লোকজ উৎসবের উদ্বোধন
'শেকড়ের সন্ধানে উৎসবে মাতি-চলো ফিরে যাই মাটির টানে' এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে ৭দিনব্যাপী তৃতীয় বারের মতো লোকজ উৎসবের উদ্বোধন হয়েছে।বুধবার (১১ জানুয়ারী ) দুপুরে শহীদ মিনার ও বিজয় মঞ্চ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে লোকজ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। উদ্বোধনের পর একটি আনন্দ শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার ও বিজয় মঞ্চ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায়
উলিপুর লোকজ সংস্কৃতি পরিষদের সভাপতি রথীন্দ্র প্রসাদ পান্ডে, সহ-সভাপতি তপন সেন গুপ্ত, উদীচীর জাতীয় পরিষদ সদস্য মিনহাজ আহমেদ মুকুল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, লেখক ও ইতিহাস বিষয়ক গবেষক আবু হেনা মুস্তফা, সমাজসেবক নজরুল ইসলাম, সুজনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরআলম সিদ্দিকীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১ম দিন সন্ধ্যায়
স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও অন্যান্য দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে পল্লীগীতি, জারীগান, কুশানগান অনুষ্ঠিত হবে। লোকজ মেলাটি ১১ জানুয়ারী থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারী শেষ হবে। প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলবে লোকজমেলাটি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি