ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুলনায় সমিতির লোন দেয়ার নামে ডেকে নিয়ে নারীকে হত্যার অভিযোগ : আটক ২


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১১-১-২০২৩ দুপুর ৪:৪

খুলনা নগরীর সদর থানাধীন দারোগাপাড়া এলাকায় ফাতেমা বেগম (৫৫) নামের এক নারী নৃশংসভাবে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকার ফারুক আহমেদ ও তার স্ত্রী তহমিনা বেগমকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে হত্যাকান্ডের বিষয়ে তারা স্বীকার করেছেন বলেও জানা গেছে। গত ৭ জানুয়ারি সমিতির লোন দেয়ার কথা বলে ডেকে নিয়ে ফাতেমা বেগমকে হত্যার পর মৃতদেহ বস্তাবন্দি করে বটিয়াঘাটার উপজেলাধীন ১০ গেট এলাকায় নদীতে ফেলা হয়েছে বলে প্রাথমিক স্বীকারোক্তিতে তারা জানান। ওই নারীর মরদেহ এখনও  উদ্ধার করা সম্ভব হয়নি। 

নিহতের স্বজনরা জানান, দারোগাপাড়া এলাকার মৃত লাল মিয়ার স্ত্রী ফাতেমা বগম ওই এলাকার ফারুক ও তার স্ত্রী’র মারফত একটি সমিতির লোন নেয়ার জন্য সাড়ে ৪ হাজার টাকা দেন। বেশ কয়েকদিন ধরে তারা ফাতেমা বেগমকে লোন দেয়ার কথা বলে ঘুরাতে থাকে। এক পর্যায়ে গত ৭ জানুয়ারি দুপুরে ফাতেমা বেগমকে মোবাইলে কল করে ডেকে নেয় ফারুক ও তার স্ত্রী। তাদের ভাড়া বাসায় বসেই তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। এরপর রাত ৯টার দিকে লাশ বস্তাবন্দি করে বটিয়াঘাটার উপজেলাধীন ১০ গেট এলাকায় নদীতে ফেলে গুম করা হয়।এলাকাবাসী জানান, ফাতেমা বেগম নিখোঁজের পর থেকে তাকে বিভিন্ন জায়গায় স্বজনরা খুঁজে পায়নি। ঘটনার দিন দুপুরে ফাতেমা বেগমকে অভিযুক্ত ফারুক আহমেদ ও তার স্ত্রী তহমিনা বেগমের বাসায় ঢুকতে দেখেছেন কয়েকজন এলাকাবাসী। এ ঘটনা পুলিশকে জানানো হলে তাদেরকে আটক করা হয়। এরপর তারা ঘটনার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। 

 
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পেয়ে স্বামী এবং স্ত্রী দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার রুজু প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থাসহ ভিকটিমের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার