ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় শীর্তাতদের মাঝে শীত বস্ত্র বিতরন


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১১-১-২০২৩ দুপুর ৪:৫০
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলেছেন এই শীতে  জনপ্রতিনিধিদের সাধারন মানুষের পাশে দাড়াতে তারই ধারাবাহিকতায় ও আমাদের শরীয়তপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপির নিদের্শনায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় গরীব অসহায় ও চায়ের দোকানদার ও সাধারন মানুষের মাঝে বুধবার বিকালে ঘুরে ঘুরে  ১০০০ চাদর বিতরন করেন ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ। 
 
অনেকেই অর্থের অভাবে শীতের গরম কাপড় কিনতে না পারার কারণে অনেকটাই কষ্টের মধ্যদিয়ে এই কনকনে শীতে দিন অতিবাহিত করছে। এই সব শীতার্তদের মানুষদের গরম কাপড়ের অভাব থেকে রক্ষা করতে প্রতি শীত মৌসুমেই  শরীয়তপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপির নির্দেশে ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ ঘুরে ঘুরে  শীত বস্ত্র হিসেবে কম্বল ও চাদর বিতরন  । তারই ধারাবাহিকতায় চলতি শীত মৌসুমে ডামুড্যা উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ  নিজেই  বুধবার  উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান করা  সাধারন মানুষ, অসহায়, খেটে খাওয়া শতাধিক শীর্তাত মানুষদের খুজে খুজে  শীতবস্ত্র  হিসাবে ১০০০ চাদর বিতরন করেছেন। 
 
শীতবস্ত্র পাওয়া একাধিক শীর্তাতরা বলেন এদানিং শীতের দাপট অনেক বেড়েছে। এই শীতের মধ্যে এমপির  দেওয়া এই শীতবস্ত্র আমাদের অনেক উপকারে আসবে। বিশেষ করে ভ্যান গাড়ি চালানোর সময় অনেক বাতাস লাগে,  অনেক ঠান্ডা লাগে। প্রচন্ড শীত আর ঠান্ডা বাতাস থেকে অনেকটাই রক্ষা পাবো। 
 
উপজেলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ বলেন প্রকৃত শীর্তাতদের মাঝে আমাদের প্রিয় নেতা শরীয়তপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপির  এই শীত বস্ত্র পৌছে দিতে আমি চেস্টা করছি। আমাদের প্রিয় নেতা নাহিম রাজ্জাক এমপির নির্দেশে আগামী সপ্তাহে ২ হাজার চাদর বিতরন করবো,আপনারা আমাদের মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর -৩ আসনের মাননীয় সংসদ আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপির জন্য দোয়া করবেন। আশা রাখি এই শীতবস্ত্রগুলো পেয়ে এই মানুষগুলো অনেক উপকৃত হবে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার