সম্প্রীতির মানিকগঞ্জের উদ্যোগে মাস্ক বিতরণ
মানিকগঞ্জের সিংগাইরে ফেসবুক অ্যাডমিন গ্রুপ ‘সম্প্রীতির মানিকগঞ্জ'-এর উদ্যোগে বিভিন্ন ভার্সিটিতে পড়ুয়া একঝাঁক তরুণ মিলে মাস্ক বিতরণ করেছেন। আজ শনিবার (১৭ জুলাই) বিকেল ৪টার দিকে সিংগাইর পৌর এলাকার শহিদ রফিক সরণির সিংগাইর বাসস্ট্যান্ড হতে বাজার রোডসহ বিভিন্ন অলিগলিতে মাস্কবিহীন পথচারী, দোকানিসহ বিভিন্ন পেশার লোকজনের মাঝে মাক্স বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাস হতে অসচেতন মানুষদের মধ্যেে বিনামুল্যেে মাস্ক বিতরণে অংশ নেন দেশের ঐতিহ্যবাহী সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রুবেল মাহমুদ আবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় হোসেন মামুন, আসাদ হোসেন, ফরহাদ হোসেন রুবেল, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুমন খান, মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের আজিজুল ইসলাম ও ইমরান হোসেন।
সম্প্রীতির মানিকগঞ্জ- ফেসবুক গ্রুপের অ্যাডমিন রুবেল মাহমুদ আবির বলেন, এখানে আমরা সিংগাইরের প্রত্যেক ইউনিয়নের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবীদের নিয়ে সিংগাইর পৌর এলাকায় মাক্স বিতরণ করা হয়েছে। এ বিতরণ পর্যায়ক্রমে প্রত্যেকটি ইউনিয়নে করা হবে।
সম্প্রীতির মানিকগঞ্জ ফেসবুক গ্রুপের প্রধান অ্যাডমিন ও পৃষ্ঠপোষক মানবিক পুলিশ কর্মকর্তা ডিএমপির দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষই অসচেতন। তাই তাদের মাঝে সচেতনার চর্চা ও মাস্ক ব্যবহারে আগ্রহী করতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied