ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

দুমকিতে আধুনিক পদ্ধতিতে সূর্যমুখী চাষ প্রকল্পের উদ্ধোধন


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১১-১-২০২৩ বিকাল ৬:২৭

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বিএআরআই) সরেজমিনে গবেষণা বিভাগ পটুয়াখালী এর উদ্যোগে এবং কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থা অধিকতর লাভজনক করন প্রকল্পের সহায়তায় দুমকিতে বেড প্লান্টার যন্ত্রের মাধ্যমে সূর্যমুখী বীজ বপন কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের জামলা এলাকায় এ কার্যক্রমের উদ্ধোধন করেন বিএআরআই, পটুয়াখালী জেলার সরেজমিনে গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শহিদুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুমকি উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইসমিতা আক্তার সোনিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএআরআই, পটুয়াখালী জেলার সরেজমিনে গবেষণা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাইনুল ইসলাম। এ সময় স্থানীয় সুবিধাভোগী চাষিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ পদ্ধতি সম্পর্কে বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাইনুল ইসলাম বলেন, বেড প্লান্টার যন্ত্রের মাধ্যমে চাষিরা একই সময়ে জমি চাষ, লাইনে বেড করা, লাইনে বীজ বপন ও বীজ ঢেকে দিতে পারবে। এতে সময় এবং অতিরিক্ত ব্যয় সাশ্রয় হবে। এ পদ্ধতিতে প্রতি শতাংশ জমিতে মাত্র আড়াই মিনিটে বীজ বপন সম্ভব যা প্রাকৃতিক পদ্ধতিতে ৩০ মিনিটের অধিক সময় লেগে যায়। এতে চাষিরা সময় সাশ্রয় এবং আর্থিক ভাবে উপকৃত হবে।

প্রান্তিক চাষি মোঃ ইব্রাহিম ও মোঃ অলিউল্লাহ বলেন, আমরা এ পদ্ধতির আওতায় প্রায় ৫০ শতাংশ জমিতে সূর্যমুখী চাষের উদ্যোগ নিয়েছি, এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে  এবং ভালো ফলনের আশা করছি।

সুজন / সুজন

মেহেরপুর ইছাখালী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী কৃষক আটক, দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী-

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ

উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মোহনগঞ্জে হাতুড়ে দন্ত চিকিৎসকের কাছে মাড়ির মাংস কাটার পর কিশোরের মৃত্যু

এক ঘটনার জেরে অন্ধকারে নেত্রকোণার মুকিমপুর, পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্নের অভিযোগ পল্লী বিদ্যুতের

প্রাণনাশ ও সন্তান অপহরণের হুমকির অভিযোগ, আদালতে মামলা

হাজিরহাট নির্বাচন ঘিরে ‘গ্রিন সিগনাল’ গুঞ্জন, যা বললেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক পটিয়ার সাজ্জাদ হোসেন

নিষিদ্ধ যুবলীগনেতা মোজাম্মেল চৌধুরীর তৎপরতায় সক্রিয় পশ্চিম সাতকানিয়ার যুবলীগ

রক্ষণাবেক্ষণের অভাবে লুট হয়ে গেল ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত মিনি স্টেডিয়াম, দাঁড়িয়ে রয়েছে শুধু অবকাঠামো

চাঁপাইনবাবগঞ্জে দাখিল পরীক্ষায় ৪ মাদ্রাসার পাসের হার শূন্য

এসএসসিতে লাকসামে চমক দেখালেন নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়

পিডি গফুরের পদত্যাগের দাবিতে উত্তাল রাবিপ্রবি