ড্রাইভার ঘুমে, হেলপার ট্রাক চালকের আসনে
গোবিন্দগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত- ১
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালকও হেলপার গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোর সাড়ে ৩টার দিকে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের কাইয়াগঞ্জ নামক স্থানে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ফেনীগামী আলু বোঝাই ঢাকা মেট্টো ট -১৬-৭৫৯২ নাম্বারের ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পার্শ্বে ছমিলের রাখা গাছের গুড়ির সাথে ধাক্কা খেয়ে আটকা পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয় ৷
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার ষ্টেশনের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ট্রাকের চালকের আসন থেকে কামাল মিয়া নামে এক হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয়রা জানায়, রাতে চালক হেলপারকে ট্রাক চালাতে দিয়ে ঘুমিয়ে পড়েন। এর বেশ কিছু সময় পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুঘর্টনার শিকার হয়। আহত কামাল মিয়া রাজবাড়ী জেলা সদরের কল্যানপুর পোস্ট অফিসের নূর মোল্লার ছেলে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সুজন / সুজন
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত