ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

গ্রামীণ ঐতিহ্যের ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১-২০২৩ রাত ৯:২৬

গাইবান্ধার পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এ ঐতিহ্য খেলা দেখতে আসেন দূর-দূরান্ত থেকে সব বয়সের হাজার হাজার মানুষ। এ খেলাকে কেন্দ্র করে গোটা হোসেনপুর এলাকা জুড়ে আনন্দ ও উৎসবে মেতে উঠে উৎসুক জনতা।

বুধবার (১১ জানুয়ারি) বিকালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের সাইনদহ আকবর নগর যুব ক্লাবের আয়োজনে সাইনদহ সবজিরবাজার এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়।

এর আগে এ ঐতিহ্য ঘোড়া দৌড় খেলা হোসেনপুরের ইউপি সদস্য ও সাগরিকা এক্সপ্রেস এর স্বত্বাধিকারী এস এম সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন হোসেনপুর ইউপির পরপর দু'বারের নির্বাচিত চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু।

পরে নানা সাঁজে সজ্জিত হয়ে টকবগিয়ে খুরের আওয়াজ তুলে ছুটে যায় রঙ্গে -বেরঙ্গে ঘোড়া। সাঁজে সজ্জিত হয়ে ছুটে চলে ঐতিহ্যের ঘোড় দৌড় প্রতিযোগিতায়। এ খেলা উপভোগ করতে হোসেনপুর ইউনিয়ন বাসীসহ পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে হাজার হাজার মানুষ আসেন। ঘোড় দৌড় প্রতিযোগিতায় পলাশবাড়ী উপজেলা ছাড়াও  পার্শ্ববর্তী জেলা কয়েকটি জেলা থেকে ২০ টি ঘোড়া এ খেলায় অংশ নেয়।

উৎসবমুখর পরিবেশে ঘোড়ার দৌড় ও সাওয়ারীদের রণকৌশল উপভোগ করতে হাজির হয় হাজারো দর্শক।

আয়োজকরা বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও বাংলার সংস্কৃতি মনে করিয়ে দেওয়া আর এলাকাবাসীকে আনন্দ দিতে আজকের এ আয়োজন। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতারণ করা হয়।

সুজন / সুজন

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত