ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১-২০২৩ রাত ৯:৫৩

রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় একটি বহুতল ভবনের ছাদ থেকে নিচে পড়ে ফারজানা আক্তার নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরেক তরুণী। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই ভবনে অবৈধ স্পা সেন্টার ছিল।

ট্রেড লাইসেন্স ব্যতীত বাণিজ্যিক প্রতিষ্ঠান কোনো ভবনে আছে কিনা তা তল্লাশি করতে আজ বুধবার দুপুরে গুলশান এলাকায় অভিযান চালায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন ডিএনসিসির একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে এপিবিএনের সদস্যরা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভ্রাম্যমাণ আদালত দুপুরে ৪৭ নম্বর সড়কের ২৫ নম্বর ভবনে অভিযানে গেলে ওই ভবন থেকে ফারজানাসহ দুই তরুণী নিচে পড়েন। পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। আরেক তরুণীর অবস্থাও আশঙ্কাজনক।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ফারজানাসহ দুই তরুণী গুলশান-২ এর ৪৭ নম্বর সড়কে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। তাদের মাথা ও হাতে জখম রয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি