ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

খাল খনন উদ্বোধন করলেন ইউএনও হাছিবা খান


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১২-১-২০২৩ দুপুর ৩:৩৯

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্বডামুড্যা ইউনিয়নের চর নারায়নপুর খালের ২.৫ কিলোমিটার পুনঃ খনন কাজের উদ্বোধণ করেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান।
পুকুরকাটাসহ নানা কারণে সৃষ্ট জলাবদ্ধতা দুরীকরণে বিএডিসির সেচ বিভাগের অর্থায়ণে খালকাটা কর্মসুচি চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি)
উদ্বোধনী অনুষ্ঠানে সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম,বিএডিসির সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন, উপসহকারী প্রকৌশলী হাবিবুল্লাহ, পূর্বডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ সুবিধাভোগী শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

বিএডিসি সুত্রে জানা গেছে, আব্দুল কাদের বেপারীর স্কুল থেকে চর ভয়রা পর্যন্ত ২.৫ কিলোমিটার খাল কাটা হবে। এ জন্য ব্যায় হচ্ছে প্রায় ২৫ লাখ টাকা। খাল খনন ও পুনঃ খননের ফলে জলাবদ্ধতা দুর হবে কৃষকরা জানিয়েছেন।

স্থানীয় কৃষকরা জানান, খালটি ভরাট হয়ে যাওয়ায় বোরো মৌসুমে জমিতে পানি সরবরাহ করা যাচ্ছিল না। আমন ফসল হয়না, এখন বোরো মৌসুমে খাল খনন করায় মানুষ উপকৃত হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান বলেন, দীর্ঘদিন পর খালটি কাটার ফলে কৃষি কাজে বেশি উপকার হবে। খালটি খনন কাজ শেষে চলতি বোরো মৌসুমে কৃষকরা উপকৃত হবেন। মানুষের মাঝে আনন্দ ফিরে এসেছে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার