ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোলে সরিষা চাষে আশার আলো দেখছেন চাষিরা


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ১২-১-২০২৩ দুপুর ৪:২৩
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা বরেন্দ্র অঞ্চল হিসাবে খ্যাত।এই বরেন্দ্র অঞ্চলের বিস্তীর্ণ মাঠের যে দিকে চোখ যায় শুধু সরিষা ফুলের সমারোহ। সরিষা ফুলের হলদে রঙে রাঙিয়ে উঠেছে কৃষকের মাঠ, গন্ধে ভরে গেছে মৌমাছি। এসব ক্ষেতে ঝাঁকে ঝাঁকে মুখরিত মৌমাছির গুনগুন শব্দ। ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং আমদানী নির্ভর ভোজ্য তেলের ওপর নির্ভশীলতা কমাতে কৃষি বিভাগের সার্বক্ষণিক পরামর্শ ও প্রণোদনায় নাচোল উপজেলার কৃষকরা আমন ক্ষেতে সরিষা চাষ করে আশার আলো দেখছেন।
 
উপজেলা বিভিন্ন এলাকা ঘরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার হলুদ ফুলের সমাহার। আমন ধান কাটার সাথে সাথে ওই জমিতেই সরিষা চাষ করছেন কৃষকরা।
 
নাচোল উপজেলার নেজামপুর ইউপির পল্টনপুকুর এলাকার কৃষক সবুর উদ্দিন।তিনি সরকারি প্রণোদনায় নাচোল উপজেলা কৃষি অফিস হতে সরিষার বীজ নিয়ে প্রায় ৪(চার) বিঘা জমিতে  বারী সরিষা ১৪ রোপন করেছেন। বর্তমানে সরিষার হলুদ ফুলের সমারোহ দেখে তিনি আশার আলো দেখছেন।
 
উপজেলার খেসবা গ্রামের সরিষা চাষি রফিক বলেন, তেলের দাম বৃদ্ধির সাথে সাথে সরিষার দামও বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে বাড়তি লাভের পাশাপাশি পরিবারের চাহিদা পুরুন হচ্ছে। তাই তিনি এবার গতবছরের তুলনায় দ্বিগুন জমিতে সরিষা চাষ করেছেন। প্রতি বিঘাতে ৬/৭মন সরিষার ফলন হতে পারে বলে তিনি আশার আলো দেখছেন।
 
কৃষি বিভাগ বলছে, খরচ ও চাষের সময় দুটোই কম হওয়ায় কৃষকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে সরিষা চাষ। গত কয়েক বছরে নতুন নতুন জাত উদ্ভাবনের ফলে শস্যটির ফলনও আগের চেয়ে বেড়েছে। ফলে উপজেলার এলাকার বিভিন্ন স্থানে দিন দিন বাড়ছে সরিষার চাষ। গত বছর নাচোল উপজেলায় ৫৩৯৫হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল,এবার তা বৃদ্ধি পেয়ে ৮১০০হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়।
 
এদিকে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষাকে বিকল্প হিসেবে দেখছে সরকার। এজন্য ফসলটির উৎপাদন বাড়াতে কৃষককে বীজসহ দেওয়া হচ্ছে পরামর্শ। ফসলের শ্রেণি বিন্যাসে পরিবর্তন এনে গতিশীল করা হচ্ছে সরিষার চাষ।
 
উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ সকালের সময় কে বলেন, সরিষা চাষে কৃষককে আগ্রহী করে তুলতে এবার উপজেলার ৩ (তিন) হাজার কৃষককে এক কেজি করে সরিষার বীজ প্রনোদনা দেয়া হয়েছে। কৃষি অফিস মাঠ পর্যায়ে কর্মীরা ফসলের সার্বক্ষনিক তদারকি করছে। আবাহাওয়া পরিস্থতির বিপর্যয় না ঘটলে কৃষকরা সরিষা চাষে লাভবান হবেন।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত