মাধবপুরে স্কুল ছাত্রীকে বন্ধুর বাসায় নিয়ে গণধর্ষণ থানায় মামলা
হবিগঞ্জের মাধবপুরে উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরণের পর বন্ধুর বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা শুক্রবার (১৩জানুয়ারি) সকালে মাধবপুর থানায় একটি মামলা করেছেন। পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীর মা জানান, গত রোববার সন্ধ্যায় বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে প্রবাসী বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিল ওই স্কুলছাত্রী। এ সময় উপজেলার সাতপাড়িয়া গ্রামের মৃত নজু মিয়া খানের ছেলে মো. এমরান মিয়াসহ অজ্ঞাত ২-৩ জন তাকে অপহরণ করে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়।
পরে শায়েস্তাগঞ্জ থানা এলাকায় এক বন্ধুর বাসায় আটকে রেখে ওই ছাত্রীকে ধর্ষণ করে। গত বুধবার রাতে ভুক্তভোগী ওই স্কুলছাত্রী কৌশলে পালিয়ে আসে।
পরে স্কুলছাত্রীকে স্থানীয় ইউপি সদস্য দেখতে পেয়ে তার মায়ের কাছে পৌঁছে দেয়। এ ঘটনায় তার মা শুক্রবার সকালে মাধবপুর থানায় এমরান মিয়াসহ অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
মাধবপুর থানার এসআই মানিক সাহা বলেন, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর জবানবন্দি নিতে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।
এমএসএম / এমএসএম
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত