শালিখায় বিভাগীয় কমিশনার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরার শালিখায় বিভাগীয় কমিশনার ব্যাডমিন্টন,ভলিবল,ও হ্যান্ডবল প্রতিযোগিতা ( শীতকালীন)- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ জানুয়ারী) শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে,আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে শীতকালীন এ ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবলে চ্যাম্পিয়ন বুনাগাতী ইউনিয়ন এবং রানার্স আপ গঙ্গারামপুর ইউনিয়ন,মেয়েদের হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বুনাগাতী মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্স আপ ধনেশ্বরগাতী মাধ্যমিক বিদ্যালয়,ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন আড়পাড়া ইউনিয়ন,রানার্স আপ ধনেশ্বরগাতী ইউনিয়ন,উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম এর সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন,শালিখা উপজেলার নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা।এসময় উপস্থিত ছিলেন,বুনাগাতী ইউপি চেয়ারম্যান মোঃ বক্তিয়ার উদ্দিন লস্কর,আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস,আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক একে এম খায়রুল আলম,এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা বলেন,শুধু শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতাই নয় আমাদেরকে খেলাধুলা ও শরীরচর্চা বেশি বেশি করতে হবে।উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কে পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলায় আকৃষ্ট করতে হবে।সুনাগরিক ও জাতি গঠনে শিক্ষকদের ভুমিকা অপরিসীম তাই স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিব,ক্রীড়া সামগ্রী তুলে দিব এবং তারা যেন মোবাইল গেমস্ আশক্ত না হয়ে খেলাধুলা ও পড়াশোনায় মনোযোগী হয় সকলের প্রতি এ আহবান জানান।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল