লামায় আদালতের বিচারক না থাকায় দুর্ভোগে বিচারপ্রার্থীদের
বান্দরবান জেলায় লামা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক না থাকায় তীব্র হচ্ছে মামলা জট। স্থবির হয়ে পড়েছে বিভিন্ন মামলার কার্যক্রম। এতে বিচারপ্রার্থীদের দুর্ভোগ বেড়েছে। বান্দরবান সদরে ভারপ্রাপ্ত বিচারক দিয়ে ধীর গতিতে চলছে আদালতের বিচার ব্যবস্থা। দ্রুততম সময়ের মধ্যে উপজেলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিয়োগ দেওয়ার দাবি তুলেছেন আইনজীবী ও বিচারপ্রার্থীরা।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ বেলাল উদ্দিন পদন্নোতি হয়ে অন্যত্র চলে যান। এরপর দেড় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তার পদটি পূরণ হয়নি। উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অবর্তমানে দায়িত্ব পালন করে যাচ্ছেন বান্দরবান সদর জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন। গুরুত্বপূর্ণ কিছু মামলা আদালতে উঠলেও সিংহভাগ মামলার কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। বিচারক না থাকায় গুরুত্বপূর্ণ মামলাগুলো নিয়ে বিচারপ্রার্থীরা চরম শঙ্কায় রয়েছেন।
আদালত সূত্রে আরও জানা গেছে, বর্তমানে লামা উপজেলার বিচার প্রার্থীরা লামা থেকে বান্দরবান জেলা সদরে ৭৬ কি.মি. দূরে মামলার ধার্য তারিখের একদিন পূর্বে বান্দরবান সদরে উপস্থিত হয়ে পরের দিন মামলায় হাজিরা দেন। লামা চৌকি আদালতে বিজ্ঞ বিচারক নিয়োগ না দেওয়ায় বিজ্ঞ আইনজীবী ও বিচার প্রার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মামুন মিয়া বলেন, দীর্ঘ সময় ধরে উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক না থাকায় বিচারধীন মামলার কার্যক্রম স্থবির হয়ে পড়ায় মামলার জট বেড়ে যাচ্ছে। বিচারক না থাকায় গুরুত্বপূর্ণ ও বিচারাধীন মামলা নিয়ে বিচারপ্রার্থীরা পড়েছেন বিপাকে, বেড়েছে তাদের দুর্ভোগ। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক না থাকায় মামলাগুলোর সমাধান হচ্ছে না। মামলার বিশাল জট বেধে গেছে। এতে আইনজীবী ও বিচারপ্রার্থীরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
লামা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সাদেকুল মাওলা বলেন, প্রায় দুই মাস আদালতের কার্যক্রম বন্ধ আছে। তখন থেকেই মামলাজট তীব্র আকার ধারণ করতে শুরু করে। শূন্য পদে লামা উপজেলাতে বিচারক যোগ দিলে বিচারকাজে কিছুটা গতি আসবে। ফলে অবিলম্বে উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিয়োগের দাবি বিজ্ঞ আইনজীবীদের।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied