পারিবারিক কবরস্থানে শায়িত হলেন সাংবাদিক নিজাম উদ্দিন
মিরসরাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন চিরনিদ্রায় শায়িত হলেন। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় হাজারো জনতার অংশগ্রহণে মিরসরাই পৌরসভার নাজিরপাড়া এলাকায় তার নিজ বাড়ির আঙ্গিনায় জানাযার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে বাবার পাশে দাফন করা হয়।
মীরসরাইয়ের প্রথম সংবাদপত্র ‘মাসিক মীরসরাই’ ও চট্টগ্রামের বন্দরনগরী পত্রিকার সম্পাদক ও প্রকাশক নিজাম উদ্দিন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিন তাঁর নামাজের জানাযার পূর্বে নিজাম উদ্দিনের বর্ণাঢ্য জীবনের ওপর বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম নিজামী,।
উপজেলা আওয়ামী লীগের সদস্য মরহুমের ছোটভাই সেলিম উদ্দিন, মীরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, মীরসরাই প্রেস ক্লাবের সকল সদস্য এবং মরহুমের একমাত্র ছেলে ওয়াকিল বিন নিজাম সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত