উচ্চশিক্ষায় কমেছে শিক্ষার্থী: ইউজিসি
কোভিডকালিন সময়ে দেশের উচ্চশিক্ষায় ছাত্রীর সংখ্যা বেড়েছে। কিন্তু আগের তুলনায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৪৮তম বার্ষিক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে এ-সংক্রান্ত প্রতিবেদন হস্তান্তর করে ইউজিসি।
প্রতিবেদনের তথ্য বলছে, ২০২১ সালে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ লাখ ৪১ হাজার ৭১৭ জন। আগের বছর ২০২০ সালে এই সংখ্যাটা ছিল ৪৬ লাখ ৯০ হাজার ৮৭৬। অর্থাৎ এক বছরের ব্যবধানে শিক্ষার্থী কমেছে ২ লাখ ৪৯ হাজার ১৫৯ জন।
রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়, বিগত বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি কমেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কমেছে ২ লাখ ৩০ হাজারের বেশি। বাকি শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। কমে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে ২ লাখ ৭৮ হাজার ১১২ জন ছাত্র। করোনার স্থবিরতার বছরে বেড়েছে ছাত্রীর সংখ্যা। ২০২১ সালে ছাত্রীর সংখ্যা বেড়েছে প্রায় ২৯ হাজার।
প্রতিবেদনে আরও বলা হয়, ছয়টি সরকারি ও ২৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণায় এক টাকাও ব্যয় করেনি। আর ১০ লাখ টাকার নিচে ব্যয় করেছে সাতটি সরকারি ও ৪২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ৫০টি সরকারি ও ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বছরে একটি প্রতিবেদনও প্রকাশ করতে পারেনি ৫৭টি বিশ্ববিদ্যালয়।
সুজন / সুজন
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন