মুন্সিগঞ্জে সাহিত্য পরিষদের গুণীজন সম্মাননা ও আলোচনা সভা
বিশিষ্ট কবি, সাংবাদিক এবং জেলা সাহিত্য পরিষদের সভাপতি গোলাম আশরাফ খান উজ্জ্বল রচিত ছড়াবই "জলপরী ও ফুলপরী" র আলোচনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মুন্সিগঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে শনিবার বিকেল ৪টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারি হরেগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরি রওশন ইসলাম।
গোলাম আশরাফ খান উজ্জ্বলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য মোর্শেদা বেগম লিপি, পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার ইঞ্জিনিয়ার মো. এনামুল আহসান, দৈনিক রজতরেখা পত্রিকা উপ- সম্পাদক মামুনুর রশীদ খোকা, নির্বাহী সম্পাদক মাহমুদুল হাসান সাদি, পিটিআই প্রশিক্ষক কবি শাহানা সিরাজি, পৌর কাউন্সিলর নার্গিস আক্তার।
মূখ্য আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী।
আলোচনা সভা ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানে চার জনকে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিরা। তার মধ্যে কবি যাকির সাইদ, শিশির রহমান, মাসুদ অর্নব, অয়ন সাইদ।
অনুষ্ঠানে জেলা সাহিত্য পরিষদের সদস্যদের পাশাপাশি কবি, সাংবাদিক, শিক্ষক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সুজন / সুজন
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার