ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে কমিউনিটি পুলিশিং ফোরামের কার্যকরী সভা অনুষ্ঠিত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৪-১-২০২৩ বিকাল ৭:৪১

''পুলিশই জনতা, জনতাই পুলিশ'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং ফোরামের প্রথম কার্যকরী সভা। শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টায় মানিকগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে এই সভা অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্টা ও জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার।

সভায় মানিকগঞ্জ জেলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও জঙ্গী দমনে সচেতনতামূলক বিষয় নিয়ে বিভিন্ন আইনি দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার, শিবালয় সার্কেল নুরজাহান লাবনী, কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক দেওয়ান জাহিদ আহমেদ টুলুসহ মানিকগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ। 

সুজন / সুজন

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার