ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

কাপাসিয়ায় শেখ কামাল আন্তঃ স্কুল-মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১-২০২৩ রাত ৮:৪

দীর্ঘ ৪৮ বছর পর শুরু হতে যাচ্ছে ‌‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের নামে এ টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে।

গাজীপুরের কাপাসিয়ায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে (১৪ জানুয়ারি) শনিবার সকালে আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন।

বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে এই অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়। র‌্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খাঁন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ সালাম,সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফাইজ উদ্দিন ফকির,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ  সম্পাদক বকুল দর্জি,আওয়ামী লীগ নেতা আমির হোসেনসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা।

শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় শ্রেণীভিত্তিক ৪টি গ্রুপে ৩২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।‘ক’ ও ‘খ’ গ্রুপ (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর ছাত্র ও ছাত্রী) ইভেন্টঃ ১০০মি:,২০০মি:, হাইজাম্প ও লংজাম্প।‘গ’ ও ‘ঘ’ গ্রুপ (৯ম থেকে ১০ শ্রেণীর ছাত্র ও ছাত্রী) ইভেন্টঃ ১০০মি:, ২০০মি:, ৪০০মি:, ৮০০মি:, ১৫০০মি:, হাইজাম্প, লংজাম্প, ট্রিপুল জাম্প, জ্যাভলিন,শটপুট, ডিসকাস থ্রো ও ৪*১০০মি: রিলে।এতে উপজেলা পর্যায়ের সকল স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীরা এই অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

সুজন / সুজন

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত