ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীনগর সদর বাজারের প্রধান রাস্তায় অবৈধ সবজির আড়ৎ চরম ভোগান্তিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১-২০২৩ রাত ৮:১৩

শ্রীনগর সদর বাজারের প্রধান রাস্তা দখল করে অবৈধ ভাবে গড়ে উঠেছে  সবজির আরৎ। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ।

বাজারে কাঁচামাল পট্টি থাকার পরও গত কয়েক বছর ধরে  হাট  ইজারাদারদের তত্ত্বাবধানে গড়ে ওঠে এই সবজির আরৎ। ভোর রাত থেকে শুরু করে সকাল ৯/১০ টা পর্যন্ত চলে এ আরতের বেচাকেনা। রাস্তার দুপাশ দখল করে বিভিন্ন ধরনের সবজির দোকান গুলো বিশাল লাইনে পরিণত হয়। এতে করে একদিকে ক্রেতা বিক্রেতাদের ভিড় ও অপরদিকে কাঁচামাল আনা নেওয়ার জন্য ভ্যান,  রিক্সা, অটো, নসিমন ও ভটভটি গাড়িতে পুরো রাস্তাটিই আটকে থাকে। এতে করে শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের সকালের  শাখায় ২ হাজার ছাত্রীসহ সরকারি শ্রীনগর কলেজ, সরকারি শ্রীনগর এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রীনগর ১ নং মডেল প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়ে। মাঝে মধ্যে ছাত্রীরা  ইভটিজিংয়ের শিকার হয়। এছাড়া সকালে বাজার করতে আসা নারী পুরুষরা পরে দুর্ভোগ।

এছাড়া কিছু অতিলোভী ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকা অগ্রীম দিয়ে দোকান ভাড়া নিয়ে, নিজের ব্যাবসা পরিচালনা সহ দোকানের সামনে ফুটপাত ব্যাবসায়ীদের কাছে চড়া মূল্যে ভাড়া দেওয়ায় তারা বাজারের ভিতরে রাস্তার দুপাশ জুড়ে বসে থাকায় এ অবস্থা তৈরী হয়েছে বলে স্থানীয় সচেতন মহল জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান বাজারের মূল সড়ক থেকে সবজির আড়ৎটি  অন্যত্র সরানোর জন্য  ইজাদার ও বাজার কমিটির কাছে একাধিকবার জানানোর পরও তারা কোন কর্ণপাত করেনি ।

স্থানীয় ইউপি সদস্য শান্তি রঞ্জন মন্ডল বলেন- সকালে শিক্ষার্থী সহ জনসাধারণ চলাচলের খুব সমস্যা হয়। ইতিপূর্বে  বাজার কমিটির কাছে এই বিষয়টি তুলে ধরেছি। 

সুজন / সুজন

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত