লোহাগড়ায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবন্ত্র বিতরণ
শীতবস্ত্র নিয়ে দরিদ্র শীতার্ত মানুষদের সহযোগিতা দিয়ে উদার মনের পরিচয় দিতে বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি(সিআইডি) শেখ নাজমুল আলম।
শনিবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নড়াইলের লোহাগড়ার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ে শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি উপর্যুক্ত আহবান জানান।
জানা গেছে, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষ্যে প্রতিষ্ঠানের অ্যালামনাই সোসাইটি দরিদ্র শিক্ষার্থীসহ এতিমদের জন্য শীতবস্ত্র বিতরণের আয়োজন করে।
বাংলাদেশ পুলিশের ডিআইজি(সিআইডি) শেখ নাজমুল আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। বিদ্যালয় চত্বরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মোঃ সুলতান মাহমুদ বিপ্লব এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম হায়াতুজ্জামান, প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) প্রত্যুশ মজুমদার, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো, নাসির উদ্দীন, প্রধান অতিথি বিদ্যালয়ের প্রবেশ গেট এর নির্মাণকাজের উদ্বোধন করেন। দুই শতাধীক দরিদ্র শিক্ষার্থীসহ এতিমদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
সুজন / সুজন
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার