ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিক ইউনিয়ন এর ২০২৩ সালে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১-২০২৩ দুপুর ৩:২৪

১৫ জানুয়ারী ২০২৩ বাংলাদেশ উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিক ইউনিয়ন এর ২০২৩ সালে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকার তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আনোয়ার হোসেন সিকদার।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবি বীর মুক্তিযোদ্ধা এস এম এ সবুর, বিলস এর পরিচালক কহিনুর মাহমুদ, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন এর সভাপতি মোসাদ্দেক হোসেন, জাতীয় মৎস্যজীবি সমিতির মহাসচিব রফিকুল ইসলাম, ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান (মেম্বার), বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতি সভাপতি ইসরাইল পন্ডিত, ট্রলার শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি নুরুল ইসলাম (মেম্বার)।

বক্তারা বলেন, সামুদ্রিক জলচ্ছাস, ঘুর্ণিঝড় এ ডুবে যাওয়া ট্রলার শ্রমিকের মৃত্যুজনিত কারনে কোন ক্ষতিপূরন পান না। আহত ট্রলার শ্রমিকরা কোন চিকিৎসা খরচ পান না, দুঃখের বিষয় কোন কোন ট্রলারের যেমন রেজিস্ট্রেশন নেই, অপর দিকে বেশিরভাগ ট্রলারের শ্রমিকদের কোন ঠিকানাও মালিকরা সংরক্ষন রাখেন না। তাই নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের প্রায় অসম্ভব হয়। 

সাগর ও নদীতে সীমানা দৃশ্যমান না থাকায় বাংলাদেশী জেলেরা ভূলে ভারতের জলসীমা গেলে ভারতীয় কোষ্টার গার্ড বাংলাদেশী জেলেদের গ্রেফতার করেন, জেলেদের ছাড়িয়ে আনতে প্রশাসনিক দীর্ঘসূত্রতায় জেলেরা কয়েক মাস কারাগারে থাকে। পাশাপাশি ভারতীয় জেলেরা বাংলাদেশের কারাগারে থাকে কয়েক সপ্তাহ।    
বক্তারা সমুদ্রে মৎস্য শিকারি ট্রলার শ্রমিকদের নিরাপত্তায় গ্রুপ বীমা, ট্রলারের রেজিষ্ট্রেশন মৃত্যু ও আহতদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা খরচ প্রদানের দাবী জানান। 

এমএসএম / এমএসএম

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি