ইবিতে প্রতিবন্ধী ও উপজাতি কোটায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে উপজাতি/নৃ-গোষ্ঠী, হরিজন ও প্রতিবন্ধী কোটায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আগামী ২৩ জানুয়ারি এসব কোটায় ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু হবে।
রবিবার (১৫ জানুয়ারি) উপজাতি ও প্রতিবন্ধী কোটায় ভর্তি উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ২৩ জানুয়ারি ‘এ’ ইউনিট ও ‘ডি’ ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের ও ২৫ জানুয়ারি ‘সি’ ইউনিটের সাক্ষাৎকার নেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টায় ফলিত বিজ্ঞান অনুষদের ১৪০ নম্বর কক্ষে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৫ জানুয়ারি মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এদিকে খেলোয়াড় কোটায় ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর প্রাপ্তদের আগামী ১৫ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ইবিতে ৭ম মেধাতালিকার ভর্তি শেষে তিন ইউনিটে এখনও ৪৬৪টি আসন খালি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটে মোট ১ হাজার ৯৯০ আসনের মধ্যে ‘এ’ ইউনিটে ৩৪৪, ‘বি’ ইউনিটে ৯১ ও ‘সি’ ইউনিটে ২৯টি আসন খালি রয়েছে বলে জানিয়েছে আইসিটি সেল। খালি আসনে ভর্তির জন্য আগামী ১৭ জানুয়ারি ৮ম মেধাতালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে শূন্য আসন, ভর্তি ও এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন