পানি সংকটে ববির শেরে বাংলা হলের শিক্ষার্থীরা,অফিস রুম তালাবদ্ধ
দৈনন্দিন জীবনে পানি এক অপরিহার্য উপাদান ৷ কিন্তু দীর্ঘদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থীরা সুপেয় পানির সংকটে রয়েছে৷ হল প্রশাসনের কার্যকরী পদক্ষেপের অভাবে এমন ঘটনা প্রতিয়মান বলে অভিযোগ আবাসিক শিক্ষার্থীদের ৷
রবিবার (১৫ জানুয়ারী) সকাল ১০টায় হলের কেয়ারটেকারের অফিস তালাবদ্ধ করে রাখে হলের আবাসিক শিক্ষার্থীরা ৷
তালাবদ্ধ রাখার বিষয়ে শেরে বাংলা হলের শিক্ষার্থী শরিফুল ইসলাম নিলয় বলেন, হলের সমস্যার অভিযোগ দিতে এসে দেখি কেয়ারটেকার আসে নি৷ দীর্ঘক্ষন দাড়িয়ে থাকার পর অফিস তালাবদ্ধ করে রাখি ৷
জানা যায়, প্রায় ছয় মাস ধরে এই পানির সমস্যায় ভোগান্তিতে আবাসিক হলের শিক্ষার্থীরা৷ প্রতিনিয়ত শিক্ষার্থীদের খাবার পানি ,ওযু,গোসল,টয়লেটসহ বিভিন্ন প্রয়োজনে দৈনন্দিন জীবনে অপরিহার্য পানির সংকটে ভুগেছেন তারা ৷ এছাড়া গত তিন ধরে খাবার পানি ও গোসলের পানির সংকট তীব্রআকারে দেখা দিয়েছে ৷
শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থী রিফাত সারোয়ার বলেন,গ্রীষ্মকাল থেকেই এই পানি সংকটে আমরা ৷ প্রতিদিন দুপুর ১টায় গোসলের সময় পানি থাকে না ৷ অনেকের ক্লাস পরীক্ষা সহ বিভিন্ন প্রোগ্রাম থাকে ৷ হল প্রশাসনকে বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানাই ৷
বিষয়টি নিয়ে আরেক আবাসিক শিক্ষার্থী ইহতিশামুল হক জানান, হলের সমস্যার শেষ নেই ৷ এর মধ্যে পানি সংকটে বেশি ভুগছে আবাসিক শিক্ষার্থীরা ৷ গতকাল দুপুরে গোসল করতে ওয়াশরূমে গেছি দেখি পানি নাই,পরে সন্ধার দিকে গোসল করেছি,এভাবে প্রতিনিয়ত পানির জন্য অপেক্ষা করতে আমাদের পড়াশুনাসহ দৈনন্দিন কাজ ব্যহত হচ্ছে ৷ বারবার অভিযোগের পর সমস্যার স্থায়ী সমাধান নেই ৷
এ বিষয়ে শেরে হলের প্রাধ্যক্ষ আবু জাফর মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো শুনেছি, এবং সেগুলো সমাধান করা হয়েছে ৷ পানির সমস্যায় পানির নিচে লেয়ার ঠিকভাবে পাচ্ছে না যার জন্য এই সমস্যাটা বারবার ঘটছে ৷ স্থায়ী সমাধানে ভিসি স্যারের সাথে আলোচনা করে দ্রুত সমাধান হবে বলে আশা রাখি ৷ পাশাপাশি শিক্ষার্থীদের যেকোন সমস্যায় আমাকে জানানোর আহ্বান রাখছি ৷
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied