কমলগঞ্জে ঐতিহ্যবাহী ধামাইল উৎসব অনুষ্ঠিত
পৌষ সংক্রান্তি উপলক্ষে কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শব্দকর সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধামাইল উৎসব। রবিবার (১৫ জানুয়ারি) বিকালে কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে বিশেষ সাংস্কৃতিক কর্মসূচির আওতায় মুন্সীবাজারের নারায়ণক্ষেত্রে এ ধামাইল উৎসব অনুষ্ঠিত হয়। মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক ও উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। মণিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাষ চন্দ্র সিংহের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, মণিপুরী ললিতকলা একাডেমির নির্বাহী পরিষদের সদস্য আহমদ সিরাজ,অঞ্জনা সিনহা,মণিপুরী ললিতকলা একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা,নৃত্য প্রশিক্ষক অজিত কুমার সিংহ, মুন্সীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস প্রমূখ। ঐতিহ্যবাহী এ ধামাইল উৎসবে শব্দকর সম্প্রদায়ের মোট ৭টি দল অংশগ্রহণ করে।
এমএসএম / এমএসএম
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত