দোকান পোড়ার সাথেসাথে মুছে গেলো তারেকের স্বপ্ন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবীঘি বাজারে আগুনে পুড়ে তারেক স্টোর নামের একটি মুদি দোকান ভষ্মীভূত হয়েছে।
গতকাল শনিবার রাতে বন্ধ মুদি দোকানে আগুন দেখতে পাই স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় এলাকাবাসী।
১১ মাস পূর্বে দোকান ভাড়া নিয়ে ১৩রশিয়া গ্রামের মৃত্য তাজিরুল ইসলামের ছেলে তারেক রহমান বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরে, দোকানের আয় থেকে সুন্দরভাবেই চলছিল তাদের পরিবার কিন্তু গত রাত্রে একমাত্র দোকানটি পুড়ে যাওয়ার হতাশার ছাপ লেগেছে তারেক রহমানের চোখে মুখে।
প্রত্যক্ষদর্শীরা জানাই, তারেকের মুদির দোকানে আগুন দেখতে পেয়ে আমরা সকলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি তবে তার ব্যাপক ক্ষতি হয়েছে গরিব ঘরের ছেলে দোকানটা ছিল তাদের একমাত্র সহায় সম্বল তাও পুড়ে গেছে তার বর্তমানে দিন চালায় কঠিন হয়ে পড়বে। তবে সরকার যদি তার সহযোগিতার হাত বাড়ায় তাহলে আবার তিনি ব্যবসা করে জীবন পরিচালনা করতে পারবে।
তারেক স্টোরের স্বত্বাধিকারী তারেক রহমান বলেন, আমার দোকানে প্রায় তিন লক্ষ টাকার মালামাল ছিল সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে আমি কি খেয়ে বাঁচবো, দিশেহারা হয়ে পড়েছি। সরকারের কাছে আমার দাবি, মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাকে একটু সহযোগিতা করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হাজারবিঘী বাজারে একটি মুদি দোকানে আগুনের খবর পেয়ে আমরা সেখানে ছুটে যাই কিন্তু সেখানে যাওয়ার পূর্বেই আগুনটি নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied