পাথরঘাটা রায়হানপুরে জালাল মিস্ত্রি হত্যা মামলায় ১৯ আসামীর ১৫ জনকে জেল হাজতে প্রেরণ
বরগুনার পাথরঘাটা উপজেলার ১নং রায়হানপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ জালাল হাওলাদার (৫৫) গত ২৩ সেপ্টেম্বর ২০২২ ইং থেকে দীর্ঘ ২ মাস চিকিৎসা চলাকালীন অবস্থায় ২৩ নভেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়। মৃত জালাল হাওলাদার উপজেলার রায়হানপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের মৃত আঃ ছায়েদ হাং এর পুত্র।
মামলার এজাহার ও সাক্ষাতকার অনুযায়ী মৃত জালাল হাওলাদারের বড় ছেলে মোঃ রিমন (২২) জানান, আমরা দীর্ঘদিন বাড়িতে ছিলাম না, আমাদের বাড়িতে আমার দাদার দেওয়া জমিতে ঘর তুলতে আমরা বাড়িতে আসি। ঘর তোলা নিয়ে আমার চাচার সাথে দ্বন্দ্ব হয় এবং এ নিয়ে কয়েকবার সালিশ ব্যবস্থা হয়। তবে কোনক্রমেই তারা আমাদেরকে জমি দিতে রাজি না থাকায় আমরা আমাদের জমিতে বসত ঘর তুলি, এক পর্যায়ে গত ২৩ শে সেপ্টেম্বর সকাল ছয়টার দিকে আমার চাচা ও আরো ২৫/৩০ জন লোক অতর্কিতভাবে আমাদের বসত ঘরে হামলা করে এবং আমাকে আমার বাবাকে মেরে যখন করে মাথায় আঘাত করে তাতে ২০ টি সেলাই লেগেছিল এবং হাতুড়ি দিয়ে পা ভেঙে দেয় আমার মা তাছলিমা বেগমকেও গুরুতর আহত করে আমাদের ঘরে থাকা টাকা সহ স্বর্ণালংকার লুটে নেয়, তাৎক্ষণিক পাথরঘাটা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে আমার বাবাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়। সে থেকে গত ২৩ নভেম্বর পর্যন্ত আমার বাবা কোন রকম জীবিত ছিলো চিকিৎসা অবস্থায় ২৩ নভেম্বর বেলা সাড়ে ১১ টার সময় তার মৃত্যু হয়, এমনকি বাবার লাশ দাফন দিতে কবর খুড়তেও আসামী পক্ষ বাঁধা দেয়, আমি আমার মৃত বাবার হত্যাকারিদের সঠিক বিচারের জন্য গত ২৫ নভেম্বর ১৯ জন নামযুক্ত আসামী ও ৭/৮ জন কে অজ্ঞাত নামায় মামলা দায়ের করি, মামলা নং ১৩/১১৭ পাথরঘাটা বরগুনা। মামলার ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/ ৩২৬/৩০৭/৩৮০/৩০২।
এজাহারের তালিকা অনুযায়ী মৃত জালাল হাওলাদার এর পুত্র মোঃ রিমন হাওলাদার বাদী হয়ে ১৯ জন নামযুক্ত ও ৭/৮ জনকে অজ্ঞাত করে মামলা করেছেন, আসামীরা হলো
১। হালিম মিস্ত্রি (৪৫) পিতা মৃত আঃ ছায়েদ হাং, ২। মোঃ জিয়া হাং (৪০) পিতা মৃত আঃ রহমান, ৩। হাসিব হাং (২০) পিতা হালিম মিস্ত্রি, ৪। শহিদুল হাং (৩৭) পিতা মৃত আঃ রহমান, ৫। শাহআলম (৫৫) পিতা মৃত আঃ আজিজ হাং, ৬। জসিম মিস্ত্রি (২৮) পিতা জয়নাল হাং, ৭। সজল হাং পিতা বেলায়েত হাং, ৮। রুবেল হাং পিতা আনোয়ার হাং ৯। জাকির বেপারী, ১০। রাজু শিকদার, ১১। মাসুদ দফাদার, ১২। ইলিয়াস, ১৩। বাচ্চু দফাদার, ১৪। হৃদয় হাং, ১৫। আনোয়ার হাং, ১৬। সনিয়া, ১৭। রুনু বেগম, ১৮। জয়নাল হাং, ১৯। আল আমিন হাং।
উপরোক্ত এজাহার ভুক্ত আসামীরা ঢাকা হাইকোর্ট থেকে ৩ মাসের আগাম জামিন নিয়ে এলাকায় নিজ নিজ বাড়ি ও কর্মস্থলে যোগদান করেন।
এদিকে ১৫ জানুয়ারি ২০২৩ (রবিবার) বরগুনা জেলা জজকোর্টে হাজিরা দিলে কোর্ট থেকে ১৫ আসামীকে জেল হাজতে প্রেরণ করেন, এর মধ্যে ১৬ ও ১৭ নং দুই নারী আসামীদের জামিন দেন, বাকি ১০ ও ১৯ নং আসামী কোর্ট হাজিরায় অনুপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা
শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে
Link Copied