মির্জা মোহাম্মদ আবদুল্লাহ ও বেগম বদরুননেসা স্মৃতি বৃত্তি পেলেন ঢাবির ৪ শিক্ষার্থী
পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ-এর ৪ জন মেধাবী শিক্ষার্থীকে 'মির্জা মোহাম্মদ আবদুল্লাহ ও বেগম বদরুননেসা স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ( ১৫ জানুয়ারি ২০২৩) রবিবার মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তির চেক বিতরণ করেন।বৃত্তি প্রাপ্তরা হলেন দীপ্তি, ইসরাত জাহান ইমু, জান্নাতুল ফেরদৌস জেরিন ও মেহেদী হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ-এর পরিচালক ড. দিলারা জাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি'র উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান। এছাড়া, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ও দাতা পরিবারের সদস্য অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং ডা. মির্জা মোহাম্মদ আরিফুর রহমান উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রয়াত মির্জা মোহাম্মদ আবদুল্লাহ এবং বেগম বদরুননেসার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাঁরা ছিলেন অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ। তাঁদের আদর্শ অনুসরণ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
Link Copied