অভয়নগর ভৈরব নদীর তীর থেকে গলাকাটা লাশ উদ্ধার
১৫ জানুয়ারি (রবিবার) বিকালে ভৈরব নদীর সেতু সংলগ্ন দক্ষিণ দেয়াপাড়া এলাকায় লাশটিকে দেখতে পাওয়া যায়। লাশটি গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় ইউপি মেম্বার আবদুল্লাহ আল মামুন জানান, এলাকাবাসী রবিবার বিকালে ভৈরব নদীর তীরে সরিষা ক্ষেতে লাশটিকে দেখতে পেয়ে তাৎক্ষণিক আমাকে খবর দেয়। খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে লাশ দেখতে পেয়ে শ্রীধরপুর ক্যাম্প পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনা স্থানে উপস্থিত হন।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ লাশটিকে দেখতে নদীর তীরে ভীড় জমান,তবে এখনও পর্যন্ত লাশটিকে কেউই শনাক্ত করত পারেনি। অভয়নগর থানার ওসি এ কে এম শামীম হাসান জানান,গলাকাটা লাশটির খবর পেয়ে তিনি ঘটনা স্থানে হাজির হয়েছেন ।কে বা কারা তাকে হত্যা করেছে,তা এখনও জানা যায়নি,তাছাড়া এখনও পর্যন্ত লাশটির পরিচয়ও পাওয়া যায় নি,লাশটির গলায় ধারালো অস্ত্র এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অনেকগুলো টিম তদন্তের কাজ শুরু করেছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
আন্তর্জাতিক মানবাধিকার সস্মেলন ২০২৬ যোগদান করবেন সাংবাদিক ও আন্তজার্তিক মানবাধিকারকর্মী চাইথোয়াইমং মারমা
লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
Link Copied