ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: শিখর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১-২০২৩ রাত ৯:৪৪

দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ এখন আর না খেয়ে বা বিনা চিকিৎসায় মরে না। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত-পূর্বক দেশ এখন উন্নয়নের মহাসড়কে। পৃথিবীর উন্নত আর দশটি দেশের ন্যায় বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল আর এই সবই সম্ভব হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার অক্লান্ত প্রচেষ্টায়।

অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বিএনপি'র কঠোর সমালোচনা করে বলেন, বিএনপি শুধু মিথ্যাচার করে, তারা ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করে তারা আওয়ামী লীগের উন্নয়ন দেখে আজ জলে পড়ে মরছে তাই দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।

রোববার সকাল ১১ টায় মঘী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মাগুরা জেলার ৭ নং ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামে আয়োজিত এক বিশাল উন্নয়ন জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সাইফুজ্জামান শিখর।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মঘী ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান হাচনা হেনা।

এছাড়াও শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সুজন / সুজন

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত