কর্পোরেট পেশাজীবী সংগঠন জেসিআই ঢাকা ফাউন্ডারস
তরুণ পেশাজীবিদের স্বপ্ন পুরণে যাত্রা শুরু করল জেসিআই ঢাকা ফাউন্ডার্স। ১৪ জানুয়ারি এক বর্ণিল আয়োজনের মাধ্যমে এ নতুন চ্যাপ্টারের ঘোষনা দেওয়া হয় এবং ঘোষণা করা হয় নতুন পরিচালনা কমিটি। চ্যাপ্টার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহন করেন সফল তথ্য প্রযুক্তি উদ্যোক্তা এম আসিফ রহমান। এছাড়াও নতুন এই কমিটিতে রয়েছে একঝাঁক দক্ষ এবং তরুন উদ্যোক্তা।
অনুষ্ঠানে নবনিযুক্ত লোকাল প্রেসিডেন্টের কাছে চেইন প্রদান এবং নতুন কমিটির সকল সদস্যকে শপথবাক্য পাঠ করানো হয়। নতুন লোকাল প্রেসিডেন্ট এম আসিফ রহমান বলেন, ‘তরুণ উদ্যোক্তাদের মাঝে নেটওয়ার্কিং, নেতৃত্বের গুনাবলীসহ দরকারি উন্নয়নের পাশাপাশি জেসিআই’র পরিচিতি দেশব্যাপি ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের চ্যাপ্টারটি বিশেষভাবে কাজ করবে।’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস ( বেসিস) এর সভাপতি রাসেল টি আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জে সি আই ফাউন্ডেশনের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট মোঃ জিয়াউল হক ভুইয়া, জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আলতামিশ নাবিলসহ আরও অনেক জেসিআই নেতৃবৃন্দ।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল ( জেসিআই) ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত বয়সের উদ্যোমি তরুণদের একটি সংগঠন। জেসিআই এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। বিশ্বব্যাপী ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে জেসিআই এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই’র ৩০ টির অধিক লোকাল চ্যাপ্টার কাজ করছে।
এমএসএম / এমএসএম
শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা
হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ
ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা
মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।
সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির
বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪